রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১০

লেবার পার্টিতে গৃহযুদ্ধ: ছায়া মন্ত্রীসভার গণপদত্যাগের আওয়াজ

লেবার পার্টিতে গৃহযুদ্ধ: ছায়া মন্ত্রীসভার গণপদত্যাগের আওয়াজ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে বরখাস্ত করার পর গৃহযুদ্ধে অবতীর্ণ হয়েছে বৃটেনের লেবার পার্টি।

রোববার দিনের একেবারে শুরুতে দলীয় প্রধান জেরেমি করবিনকে উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে হিলারি বেনকে বরখাস্ত করেন করবিন। এর প্রতিবাদে তার অধীনে ছায়া মন্ত্রীসভা থেকে গণহারে পদত্যাগের আশঙ্কা দেখা দিয়েছে।

তাই স্কাই নিউজ লিখেছে, লেবার পার্টি গৃহযুদ্ধে নিমজ্জিত হয়ে পড়েছে। এখন ছায়া মন্ত্রীসভার কমপক্ষে অর্ধেক সদস্য পদত্যাগ করে জেরেমি করবিনের নেতৃত্বের ইতি ঘটাতে চাইছেন।

এরই মধ্যে পদত্যাগ করেছেন স্বাস্থ্য বিষয়ক ছায়ামন্ত্রী হিদি আলেকজান্ডার। তিনি হিলারি বেনকে বরখাস্তের প্রতিবাদে দলীয় প্রধান করবিনকে পদত্যাগপত্রে লিখেছেন।

তাতে হিদি লিখেছেন, আপনাকে একজন (দলীয়) আদর্শ অনুসরণকারী হিসেবে আমি শ্রদ্ধা করি। কিন্তু দেশে এখন যে চ্যালেঞ্জ তার উত্তর দেয়ার মতো সক্ষমতা আপনার আছে বলে আমি বিশ্বাস করি না।

আরেকজন ছায়ামন্ত্রী স্কাই নিউজকে বলেছেন, ছায়া মন্ত্রীপরিষদ, পার্লামেন্টারি লেবার পার্টি ও তৃণমূল পর্যায়ের সদস্যদের আস্থা হারিয়ে ফেলেছেন। যথেষ্ট হয়েছে, আর না।

তবে জেরেমি করবিন পদত্যাগ করবেন না। এমনটা তিনিই জানিয়ে দিয়েছেন। লেবার দলের একজন মুখপাত্র বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন নেতা সদস্যদের শক্ত ম্যান্ডেট ছাড়া পদত্যাগ করবেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026