রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২১

ব্রাসেলস বৈঠকে জোট নেতাদের দাবী: ইইউ নাগরিকদের অবাধ চলাচল করতে দিতে হবে বৃটেনে

ব্রাসেলস বৈঠকে জোট নেতাদের দাবী: ইইউ নাগরিকদের অবাধ চলাচল করতে দিতে হবে বৃটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পরেও ব্রিটেন সংস্থাটির সাথে একক ব্যবসায়িক সম্পর্ক রাখতে চাইলে ইইউ এর নাগরিকদের অবাধ চলাচলে কোনও বাধা দিতে পারবে না। ব্রাসেলসে শীর্ষ বৈঠকের দ্বিতীয় দিনে ইইউর মধ্যে ঐক্য ও সংস্কারের আহ্বান জানান এর নেতারা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ছাড়াই অনানুষ্ঠানিক আলোচনায় সম্পন্ন হয়। বৈঠকে ইইউ নেতারা যুক্তরাজ্যকে বিলম্ব না করে জোট ছাড়ার প্রক্রিয়া শুরুর তাগিদ দেন।

ইইউ এর সাথে ব্রিটেনের ব্যবসায়িক সম্পর্ক আগের মতো রাখার ক্ষেত্রে এ শর্ত জুড়ে দিয়েছেন সদস্য দেশগুলোর নেতারা। ফ্রান্স ও জার্মানি পরিষ্কার জানিয়েছে দিয়েছে, অবাধ চলাচলের ইস্যুতে তারা কোনো ছাড় দেবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026