শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬

রাশিয়া উজবেকিস্তান ও কিরগিস্তানের নাগরিক হামলা চালিয়েছিল ইস্তাম্বুল বিমানবন্দরে

রাশিয়া উজবেকিস্তান ও কিরগিস্তানের নাগরিক হামলা চালিয়েছিল ইস্তাম্বুল বিমানবন্দরে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যে তিনজন আত্মঘাতী বোমাবাজ ইস্তাম্বুল বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে তারা রাশিয়া, উজবেকিস্তান ও কিরগিস্তানের লোক। তবে তুর্কি কর্মকর্তারা এটাও মনে করেন যে আই এস যোদ্ধারাই এই আক্রমণ চালিয়েছে। তবে তারা বোমাবাজদের নাম জানাননি। এই ব্যাপারে উল্লেখিত তিন দেশের কেউ মুখ খোলেনি। তুরস্ক সরকার এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে যে তারা নিজেদের দেহে বিস্ফোরণ ঘটাবার আগে মঙ্গলবার ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রী ও কর্মীদের ওপর হামলা চালায়। ইউরোপের তৃতীয় ব্যস্ততম বিমান বন্দরে এই হামলায় নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪-এ, আহত হয়েছে আরো ২৪০ জন।

ইস্তাম্বুলের তিনটি অঞ্চলের ১৬ টি এলাকায় পুলিশ বৃহস্পতিবার অভিযান চালায় । এতে ১৩ জনকে গ্রেফতার করা হয় । সন্দেহ করা হচ্ছে তারা কথিত ইসলামিক স্টে্টের সঙ্গে সম্পৃক্ত। তুর্কি মিডিয়ায় ভিডিও ফুটেজে দেখা যায় হামলাকারী তিনজন একই সঙ্গে বিমান বন্দরে পৌঁছে। তাদের তিনজনের গায়েই ডার্ক জ্যাকেট ছিল এবং তারাই সবাই অস্ত্রের ব্যাগ বহন করছিলেন।

গণমাধ্যমের রিপাের্টের পর নাম প্রকাশ না করে এক তুর্কি কর্মকর্তা বার্তা রয়টার্সকে তিন হামলাকারীর দেশ সম্পর্কে নিশ্চিত করেন। কিছু গণমাধ্যমে একজন হামলাকারীর নাম উসমান ভাদিনভ বলে উল্লেখ করা হচ্ছে। যিনি আইএসের শক্ত ঘাটি সিরিয়ার রাক্কা থেকে ২০১৫ সালে তুরস্কে প্রবেশ করেন।

আর রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে জানিয়েছে, হামলাকারী একজন চেচেন। আকমেদ চাতায়েভ নামের এই চেচেন নর্থ ককেশাস থেকে তুরস্কে প্রবেশ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026