বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৬

যে কারনে বেজোড় রাতে লাইলাতুল কদর

যে কারনে বেজোড় রাতে লাইলাতুল কদর

ইসলাম থেকে ডেস্ক: মাহে রমজানের শেষ দশকের সবকটি বেজোড় রাতকেই লাইলাতুল কদর হিসেবে ধরা হয়। শবে কদর সন্ধানকারীকে রমজানের বেজোড় রাতে তা খোঁজ করতে বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।

মূলত শবে কদর এমন রাত, যা হাজার মাস অপেক্ষা উত্তম। সেই রাত কীভাবে সন্ধান করতে হবে সে সম্পর্কে হযরত মোহাম্মদ (সা.) এর অসংখ্য হাদিস রয়েছে।

উম্মুল মুমেনিন হযরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, ‘তোমরা শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের সন্ধান কর।’ (সহিহ বুখারী)

আরেক হাদিসে রমজানের শেষ সাত রাতে শবে কদর তালাশ করতে বলা হয়েছে।

হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, বেশ কিছু সাহাবিকে রোজার শেষ সাত রাতে শবে কদর দেখানো হয়েছে। রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘আমি দেখছি তোমাদের স্বপ্ন শেষ সাত রাতে মিলে গেছে। এজন্য শবে কদরের সন্ধানকারী যেন সেটাকে শেষ সাত রাতে তালাশ করে।’ (সহিহ বুখারী)

রমজানের শেষ দশদিনের বেজোড় রাতের মধ্যে সুনির্দিষ্টভাবে কোন রাতটি শবে কদর তা নিয়ে বিশ্বনবী (সা.) এর হাদিসের উদ্বৃতি নিয়ে ফকিহ ও ইমামদের মধ্যে নানান মত রয়েছে। তার মধ্যে ইমামে আযম আবু হানিফা (র.) ও জমহুর ওলামাদের মতে, ২৭ রমজানই শবে কদর। (খাজায়েন আল কোরতবি ২০ খন্ড, ১৩৪ পৃষ্ঠা, রূহুল মায়ানি, ৩০ খন্ড, ২২০ পৃষ্ঠা)

তারা বলেন, প্রসিদ্ধ সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.), হযরত উবাই ইবনে কা’ব (রা.) দৃঢ়তার সঙ্গে বলেছেন, সাতাশ রমজানই শবে কদর। যেহেতু লাইলাতুল কদর (আরবীতে) নয় বর্ণ বিশিষ্ট, আর শব্দটি সূরা কদরের মধ্যে তিনবার এসেছে, যার সমষ্টি হচ্ছে সাতাশ। রমজানের এই সাতাশ রাতই শবে কদর। (তাফসিরে কবির ৩২খন্ড, ৩০পৃষ্ঠা)

হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) ও গাউসে পাক শায়খ আব্দুল কাদের জিলানী (র.) ২৭ রমজানের কথা বলেছেন। হযরত শাহ আবদুল আযিয মুহাদ্দিস দেহলভী (র.) তার তাফসিরে আযিযির ৪র্থ খন্ডে উল্লেখ করেন, শবে কদর ২৭ রাতে হয়ে থাকে। এ প্রসঙ্গে তিনি দুটি দলিল বর্ণনা করেন, এক, সূরা কদরে ত্রিশটি পদ রয়েছে। তার মধ্যে ২৭তম বর্ণ হচ্ছে আরবি পদটি, যা দ্বারা লাইলাতুল কদর বুঝানো হয়েছে। সূতরাং, আল্লাহর পক্ষ থেকে নেককার লোকদের জন্য এ ইঙ্গিত দেওয়া হয়েছে, রমজানের ২৭ রাতেই শবে কদর।

দুই, লাইলাতুল কদর শব্দ দুটিতে মোট বর্ণ রয়েছে ৯টি। আর শব্দ দুটি এই সুরায় তিনবার এসেছে। এভাবে তিনকে নয় দিয়ে গুণ করলে গুণফল হয় ২৭। এতে ইঙ্গিত করা হয়েছে যে ২৭ রমজানের রাতই লাইলাতুল কদর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026