বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯

গুঞ্জন সত্যি করে মা হচ্ছেন কারিনা

গুঞ্জন সত্যি করে মা হচ্ছেন কারিনা

বিনোদন ডেস্ক: কয়েক ঘন্টা আগেও কারিনার ছুটিতে যাওয়ার খবর প্রকাশ হয়েছে। তবে এতদিন যে গুঞ্জন সর্বত্র শোনা যাচ্ছে তা সত্যি হলো।

মা হতে যাচ্ছেন কারিনা কাপুর খান। আর এই খবর নিশ্চিত করেছেন সাইফ আলি খান নিজে। আগামী ডিসেম্বরে তাদের প্রথম সন্তানকে আশা করছেন খান দম্পতি। এ মুহূর্তে ভিরে দি ওয়েডিং ছবির শুটিং করছেন বেবো।

আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই যাবতীয় বাকি থাকা কাজ সেরে ফেলতে চান কারিনা। ছবির কাজ দ্রুত শেষ করেই দীর্ঘ ছুটিতে যাবেন নায়িকা।

টাইমস অব ইন্ডিয়াকে সাইফ বলেছেন, আমাদের সব শুভাকাঙ্খীদের ধন্যবাদ তাদের শুভ কামনা ও আশীর্বাদের জন্য। তারা আমাদের সমর্থন করেছেন এবং সুখবরটা শোনার জন্য ধৈর্য ধরেছেন। এই খবরে গোটা বলিউড শুভেচ্ছা জানাচ্ছে সাইফ-কারিনাকে। খানদানও নতুন সদস্যের জন্য দিন গুণতে শুরু করেছে।

এদিকে খানদানের মতো কাপুর পরিবারেও কারিনার অনাগত সন্তান নিয়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026