শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬

গুলশান ট্রাজেডি নিয়ে শেখ হাসিনাকে জন কেরির ফোন

গুলশান ট্রাজেডি নিয়ে শেখ হাসিনাকে জন কেরির ফোন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশে সন্ত্রাসী হামলার নিন্দা ও সহানুভূতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত রোববার সন্ধ্যায় বারাক ওবামার পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ তথ্য জানান।

মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে জন কেরি বলেন, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে বাংলাদেশকে যেকোনো ধরনের সহযোগিতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়ে বলেন, অনুসন্ধানমূলক তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। জন কেরিকে তিনি জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য তার সরকার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন করছেন। সবসময় বাংলাদেশের পাশে থাকার জন্য বারাক ওবামাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025