শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত বছরের ন্যায় এবারও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস এবং হিউম্যান আপিল এর যৌথ উদ্যোগে পূর্ব লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঈদের জামাতে ইমামতি করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ শায়খ মোহাম্মদ জিব্রিল। এতে টাওয়ার হ্রামলেটস বারাসহ সকল মুসল্লিদের উপস্থিতি কামনা করা হয়েছে।
আবহাওয়া অনূকৃর থাকলে ঈদের দিন সকল ৮ঘটিকায় এ জামাত অনুষ্ঠিত হবে বলে রবিবার এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার খালিস আহমদ।