শীর্ষবিন্দু নিউজ: দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বুধবার উদযাপিত হবে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর।
ব্রিটেনের প্রায় সকল মসজিদে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে খোলা মাঠে একটি বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে পরপর পাঁচটি জামাত। যথাক্রমে সকাল ৭.৩০ মিনিট, ৮.৩০ মিনিট, ৮.৩০ মিনিট, ৯.৩০ মিনিট, ১০.৩০ মিনিট, ১১.৩০ মিনিটে।
ব্রিকলেইন জামে মসজিদে ৪টি জামাত হবে। যথাক্রমে সকাল ৮.৩০ মিনিট, সকাল ৯.০০ মিনিট, সকাল ১০.০০ মিনিট ও সকাল ১১.০০ মিনিটে।
ফর্ড স্কোয়ার এশাতুল ইসলাম মসজিদের ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭.০০ মিনিট, ৮.০০ মিনিট, ৯.০০ মিনিট, ১০.০০ মিনিট ও ১১.০০ মিনিটে।
শেডওয়েল দারুল উম্মাহ জামে মসজিদে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। যথাক্রমে সকাল ৭.০০ মিনিট, ৮.০০ মিনিট, ৯.০০ মিনিট, ১০.০০ মিনিট ও ১১.০০ মিনিটে।
বো ওয়েষ্ট অরগাইনজেশনের উদ্যোগে রিজেন্ট লেইন হলে সকাল ৯.০০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল আমান মসজিদ বেথনালগ্রীনে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। যথাক্রমে সকাল ৮.০০ মিনিট, ৯.০০ মিনিট, ১০.০০ মিনিট ও ১১.০০ মিনিটে।
পপলার সেন্ট্রাল মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যথাক্রমে ৮.০০ মিনিট, ৯.০০ মিনিট, ১০.০০ মিনিট ও ১১.০০ মিনিটে।
ডেগেনহাম ইষ্ট এডুকেশন সেন্টারে ২টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮.০০ মিনিটে ও ৯.০০ মিনিটে।
শাহজালাল জামে মসজিদ ব্রিস্টলে ৩টি জামাত হবে। যথাক্রমে সকাল সাড়ে ৮.০০ মিনিটে (মহিলা), সকাল ৯.৩০ মিনিটে ও শেস জামাত ১০.৩০ মিনিটে।
ব্রিস্টল সেন্টাল মসজিদের সকাল ৯.০০ মিনিটে ও ১০.০০ মিনিটে। শাহজালাল জামে মসজিদ ব্রিস্টলে তিন জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮.৩০ মিনিটে (মহিলাসহ), সকাল ৯.৩০ মিনিটে ও শেস জামাত ১০.৩০ মিনিটে।
জালালাবাদ ইসলামিক কালচারাল সেন্টার ব্রিস্টলে হবে দুটি জামাত। সকাল ৯.০০ ও সকাল ১১.০০ মিনিটে।
জালালাবাদ মসজিদ লুটনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮.০০ ও ১০.৩০ মিনিটে।
কার্ডিফে শাহ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে ২টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮.০০ মিনিটে ও সকাল ৯.৩০ মিনিটে।
কার্ডিফের জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক এডুকেশন সেন্টারে দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.০০ মিনিটে ও সকাল ১০.০০ মিনিটে।
প্রসঙ্গত: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
ঈদের নামাজ শেষে এক অপরের সঙ্গে বুকে বুক মেলাবেন। ছড়িয়ে দেবেন পারষ্পরিক সৌহার্দ সম্প্রীতি আর বিশ্ব মানবতার বার্তা।
শীর্ষবিন্দু নিউজের সকল পাঠকদের প্রতি ঈদ মোবারক।