শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশে মুক্তমনা লেখক, ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু ও অধিকারকর্মী হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ সরকারের বক্তব্যের সঙ্গে একমত নয় যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিস্থিতিতে আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে কি না তাও জানতে চান এক এমপি।
ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্ট মিন্সটার হলে আবারো চলমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ জুন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোশন উত্থাপন করেন সায়মন ডানসাক এমপি।
তিনি শেখ হাসিনার সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, সাংবাদিকরা গ্রেফতার হচ্ছে, বিরোধীদলের নেতা-কর্মীদের উপর চলছে নির্মম নির্যাতন নিপীড়ন, জঙ্গি হামলায় খুন হচ্ছে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ।
সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের মিনিস্টার অব স্টেট, ফরেন ও কমনওয়েলথ অফিস হুগো সয়্যার বলেন, ধর্ম অবমাননার কারণে এসব হত্যাকাণ্ড হয়েছে এবং সরকারবিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে এসব ঘটাচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন, তার সঙ্গে ব্রিটিশ সরকার একমত নয়। আমরা মনে করি, সমস্যা আরও অনেক গভীরে।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে বইমেলা চলাকালে লেখক-ব্লগার অভিজিৎ রায় খুন হওয়ার পর বাংলাদেশে ধারাবাহিকভাবে আরও কয়েকজন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মগুরু, ভিন্ন মতানুসারী ও বিদেশিকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের অনেকগুলোতে মধ্যপ্রাচ্যভিত্তিক আইএস ও আল-কায়েদার ‘দায় স্বীকারের’ বার্তা এলেও সরকার বলছে, বাংলাদেশ এসব জঙ্গি গোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই। দেশের ভেতরের উগ্রপন্থি দলগুলোই এসব ঘটনা ঘটাচ্ছে।
এসব হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন সময় সরকারবিরোধীদের দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনীতিকরা বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে উদ্বেগ জানালে তিনিও হত্যাকাণ্ডের জন্য সরকারবিরোধীদের দায়ী করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াতে ইসলামী ও তাদের সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। আর তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে বিএনপি।
বাংলাদেশে মুক্তমনা লেখক, ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু ও অধিকারকর্মী হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ সরকারের বক্তব্যের সঙ্গে একমত নয় যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিস্থিতিতে আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে কি না তাও জানতে চান এক এমপি।
এসব হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন সময় সরকারবিরোধীদের দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনীতিকরা বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে উদ্বেগ জানালে তিনিও হত্যাকাণ্ডের জন্য সরকারবিরোধীদের দায়ী করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াতে ইসলামী ও তাদের সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। আর তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে বিএনপি।
সয়্যারের বক্তব্যেও গত বছর ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড বাড়ার কথা উঠে আসে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে বলে জানান তিনি।
সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডের সমালোচনা করে খুনিদের গ্রেপ্তারের আহ্বান জানানোর কথাও পার্লামেন্টে তুলে ধরেন তিনি।
বাংলাদেশে অমুসলিম, সংখ্যালঘু, ব্লগার ও সমকামীদের ওপর হামলা একটি বিরাট সমস্যা হয়ে দেখা দিয়েছে মন্তব্য করে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হুগো সয়্যার বলেন, আমরা বাংলাদেশে অনেক সাহায্য দিয়ে থাকি। এ বছর এই সাহায্যের পরিমাণ ১৬২ মিলিয়ন পাউন্ড। বার বার মানবাধিকার পরিস্থিতির বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরা হয়েছে।
এমনকি সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানিমূলক মামলার মাধ্যমে রাজনীতি থেকে সরিয়ে দেবার চেষ্টা করছে। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনে রাজনৈতিক সংকট উত্তরণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আবারো তাগিদ দেন ব্রিটেনের ফরেন এন্ড কমনওয়েল দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সয়্যার।
তিনি বলেন, এজন্য সকল রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। এজন্য সব দলের সঙ্গে সমন্বয় করে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়তে ব্রিটেনের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ২০১৫ সালের জুলাই মাসে ব্রিটেন সরকার বাংলাদেশে গুম, খুন এবং জঙ্গি কর্মকাণ্ড বন্ধে বাংলাদেশের প্রতি আহবান জানালেও দেখা যায় জঙ্গিবাদী কর্মকাণ্ড আরো বেড়েছে। বেড়েছে বিরোধী দল ও মতের মানুষের উপর নির্যাতন নীপিড়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণ ও মুক্তচিন্তা প্রকাশের উপর হস্তক্ষেপ।
হুগো সয়্যার বলেন, চলতি বছরের ২৪ মে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং ২৭ মে জাপান সফরকালে শেখ হাসিনার কাছে ব্রিটেনের উদ্বেগের কথা জানানো হয়েছে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্ট মিন্সটার হলে দীর্ঘ আলোচনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয় বাংলাদেশে এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আলোচনায় ব্লগার হত্যা, বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর জঙ্গী গোষ্ঠির হামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম খুনের তীব্র সমালোচনা করা হয়।
সায়মন ডানচাক এমপি বলেন গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং সুশীল সমাজের মুক্তকণ্ঠ এসব কিছুই সংকুচিত হয়ে পড়ায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে। এ অবস্থা অব্যাহত থাকলে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে বলে আশংকা প্রকাশ করেন সায়মন ডানসাক। তিনি এ ব্যাপারে ব্রিটেনের হস্তক্ষেপ কামনা করে বলেন অন্যথায় বাংলাদেশে অরাজক পরিস্থিতির প্রভাব ব্রিটেনের উপর পড়বে।
সায়মন ডানসাক এমপি আরো অভিযোগ করে বলেন জঙ্গি দমনে সরকারের অনিচ্ছার পাশাপাশি বিরোধী দলের উপর জঙ্গী হামলার দায় চাপিয়ে এটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করার বিষয়টি আরো উদ্বেগজনক। এই অবস্থায় তিনি বাংলাদেশকে দেয়া ব্রিটেনের সামরিক ও বাণিজ্যিক সহায়তাগুলো পর্যালোচনা করার আহবান জানিয়ে বলেন, এটি দেখার বিষয় ব্রিটেনের সার্বিক সহায়তা শেখ হাসিনার সরকার বিরোধী মতকে নিপীড়ন-নির্যাতন করার জন্য ব্যবহার করছেন কিনা।
বাংলাদেশে অমুসলিম, সংখ্যালঘু, ব্লগার ও সমকামীদের ওপর হামলা একটি ‘বিরাট সমস্যা’ হয়ে দেখা দিয়েছে মন্তব্য করে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হুগো সয়্যার বলেন, “আমরা বাংলাদেশে অনেক সাহায্য দিয়ে থাকি। এ বছর এই সাহায্যের পরিমাণ ১৬২ মিলিয়ন পাউন্ড। বার বার মানবাধিকার পরিস্থিতির বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরা হয়েছে।