সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭

সৌদি নারীরা যা পারেন আর যা পারেন না

সৌদি নারীরা যা পারেন আর যা পারেন না

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের নারীরা কোনো ধরনের স্বাধীনতা পাননা বলে পশ্চিমা গনমাধ্যমে প্রচারনা আছে। দেশটি নারীরা নানা ভাবে নিগ্রহের স্বীকার হয় এমন ধারনা প্রবল।

কিন্তু তারা কোনো স্বাধীনতা ভোগ করেনা একথা পুরোপুরি সত্য নয়। ইতোমধ্যে সৌদি নারীরা ভোটাধিকার প্রদানের সুযোগ দেয়া হয়েছে। প্রশাসনের অনেক উচ্চপদে সৌদি নারীরা চাকুরি করছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার সুযোগ পাচ্ছেন।

কিন্তু তারপরও সৌদি নারীদের বেশ কিছু কাজের সুযোগ নেই।

সৌদি নারীরা যা করতে পারেন না:

ড্রাইভিং: সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ, যে দেশে নারীদের গাড়ি চালানোর সুযোগ নেই।

ভ্রমণ: অভিভাবক ছাড়া সৌদি নারীরা ভ্রমনে যেতে পারেন না।

বিয়ে: অভিভাবকদের সম্মতি ছাড়া সৌদি নারীরা সাধারণত বিয়ে করেন না।

কর্মক্ষেত্র: কাজের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি নিয়ে করেন।

পোষাক: সৌদি নারীরা জনসম্মুখে বের হলে কালো বোরখা বা আবয়া পরে বের হন। এটা সৌদি নারীদের ঐতিহ্যর অংশ। অন্য পোশাক পড়ে বাইরে বের হতে পারেন না।

মেলামেশা: প্রকাশ্য কোনো নারী পুরুষ মেলামেশা করতে পারেন না।

তালাক: পুরুষের জন্য তালাক দেয়া সহজ।

সৌদি নারীরা যা করতে পারে:

ভোট: সৌদি নারীরা মিউনিসিপ্যাল নির্বাচনে অংশ নিতে পারে।

শূরা কাউন্সিল: সৌদি নারীরা শূরা কাউন্সিলের সদস্য হতে পারেন। যারা মন্ত্রী সভাকে পরামর্শ দিতে পারেন।

চাকুরি: করপোরেট অফিসে সর্বোচ্চ নির্বাহী পদে কাজ করার সুযোগ পান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026