শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩০

সিলেটে ঈদের জামায়াত অনুষ্ঠিত

সিলেটে ঈদের জামায়াত অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: শান্তিপূর্ণভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে পুরো সিলেট জুড়ে। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন এবং নিজেদের ক্ষমা লাভের জন্য মহান আল্লাহপাকের দরবারে মোনাজাত করেন ঈদ জামাতে আগত মুসল্লিরা।

সিলেটে সর্ববৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ওই ঈদগাহে একসাথে ২৫-৩০ হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন। শাহী ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে অনেকে পাশের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

এছাড়া সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও ৯টায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও নগরীর বিভিন্ন এলাকার মসজিদ ও শাহী ঈদগাহে সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াতের আশ-পাশ এলাকায় পুলিশ প্রশাসনের কঠোর নজরদারীর কারনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া স্থানীয়ভাবেও সর্তকতা অবলম্বন করা হয়।

সিলেটের অন্যান্য মসজিদগুলোর মধ্যে- সকাল ৮টায় ধোপাদিঘীর পূর্বপাড় সিটি করপোরেশন জামে মসজিদ, সকাল সাড়ে ৮টায় আলিয়া মাদরাসা মাঠ, ডাক বাংলো রোডের নবাবী জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ও কালেক্টরেট মাঠ, সকাল পৌণে ৮টায় পশ্চিম পরীমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদরাসায়, সকাল সাড়ে ৭টায় দারুস সালাম মাদরাসা ও জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদরাসায় ও সকাল ৯টায় দক্ষিণ সুরমার বরইকান্দি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026