রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০

ইষ্ট লন্ডন স্টেপনিওয়েতে মুখোমুখি দুইটি গাড়ী সংঘর্ষে মারাত্নক সড়ক দুর্ঘটনা সংগঠিত

ইষ্ট লন্ডন স্টেপনিওয়েতে মুখোমুখি দুইটি গাড়ী সংঘর্ষে মারাত্নক সড়ক দুর্ঘটনা সংগঠিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার স্টেপনীওয়েতে বৃহস্পতিবার মধ্যরাতে দুই গাড়ীর মুখো-মুখি সংঘর্ষে কেপে উঠল স্টেপনী এলাকা। মধ্যরাত ১২টার দিকে স্টেপনীর রেডকোর্ট মসজিদ সংলগ্ন চৌরাস্তার মুড়ে মারাত্মক এই দুঘর্টনা ঘটে।

এতে দুটি গাড়ীই প্রায় ধুমড়ে মুছড়ে পড়ে। দুটি গাড়ী মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দের সৃষ্টির হয়। বিকট শব্দ পেয়ে আশ পাশের বাসা-বাড়ী থেকে শতাধিক মানুষ সাহায্যার্থে এগিয়ে আসেন। একটি রাস্তার মধ্যভাগে থাকলেও আরেকটি পাশ্ববর্তী ঘরের সামনে গিয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্যে মতে, একটি গাড়ী রাস্তার মধ্যখানে থাকলে এর ভিতরে কাউকে দেখা যায়নি। কিছুটা দূরে আরেকটি কারের মধ্যে তিন স্থানীয় বাঙালী যুবককে হতভ্রম্বের মত ভিতরে আটকা পড়ে থাকতে দেখা যায়।

এ সময় স্থানীয় মানুষের সহযোগিতায় দ্রুত এ্যম্বুলেন্স আসে এবং তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এর কিছুক্ষনের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের গাড়ী চলে আসলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে জানা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026