রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২০

ব্রেক্সিটের কারণে ব্রিটিশ পাউন্ডের দরপতন: ঈদে টাকা পাঠাতে হিমিশিম প্রবাসীদের

ব্রেক্সিটের কারণে ব্রিটিশ পাউন্ডের দরপতন: ঈদে টাকা পাঠাতে হিমিশিম প্রবাসীদের

শীর্ষবিন্দু নিউজ: গত ২৩ জুন এক ঐতিহাসিক গণভোটের পর ব্রিটেন অনেকটা আনঅফিসিয়ালি ইউরোপ থেকে বের হয়ে গেছে। আর এরপরই ব্রিটিশ পাউন্ডের দাম অনেক পড়ে যায়। যা এখনো পাউন্ডের দরপতন অব্যাহত রয়েছে।

লন্ডনে মানি ট্রান্সফার ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, ঈদের আগ মুহুর্তে পাউন্ডের দাম পড়ে গেলে ব্রিটেন প্রবাসী বাংলাদেশীরা চরম দু:চিন্তায় পড়ে যান। ২২ জুন যেখানে ১ পাউন্ডে পাওয়া যেত ১১৬ টাকা সেখানের গণভোটের পরদিন থেকে পাওয়া যাচ্ছিল ১০৫-১০৭টাকা। এখন আরো কমে দাড়িয়েছে ১০১-১০২টাকা। এতে করে প্রবাসীদের দেশে টাকা পাঠাতে বাড়তি পাউন্ড খরচ করতে হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার সিদ্ধান্তের পর গুঞ্জন শুরু হয়েছে যে অন্য দেশগুলোও ইউরোপীয় ইউনিয়ন থেকে সদস্য পদ প্রত্যাহার করে নিতে পারে। গোটা জুন মাস ধরেই এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আশঙ্কা ছিল।

ব্রেক্সিট প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে রায় আসবার আভাস পাওয়ার পর থেকেই নাটকীয়ভাবে কমে যায় পাউন্ডের মূল্যমান। এই দর গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। পাউন্ডের দর কমায় বিদেশ থেকে আমদানিতে বেশি অর্থ গুণতে হবে ব্রিটেনকে।

অন্যদিকে পণ্যের দাম সস্তা হওয়ায় লাভবান হবেন দেশটির রপ্তানিকারকরা। এদিকে জানাগেছে ব্রেক্সিটকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় এশিয়ার মুদ্রা বাজারে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দরপতন হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই দরপতনের কারণে ৩১ বছরে পাউন্ডের মূল্যমান সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তারা জানিয়েছে, বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা বিরাজমান থাকায় এই দরপতন হয়েছে। বুধবার ডলারের বিপরীতে পাউন্ডের মূল্যমান দাঁড়িয়েছে ১.২৭৯৮ ডলার যা ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগকারীরা যখন তাদের পুঁজির জন্য সেইফ হ্যাভেন খুঁজছেন তখন যুক্তরাষ্ট্র সরকারের বন্ড ইয়েল্ডের (বণ্ডের বিপরীতে ঋণদাতাকে যে মুনাফা দেওয়া হয়) পতন হয়। আর তাতে নতুন করে পাউন্ডের দাম কমে যায়। কেবল যুক্তরাষ্ট্র সরকারের বন্ড ইয়েল্ডই নয়, অস্ট্রেলিয়া ও জাপান সরকারের বন্ডের ইয়েল্ডও রেকর্ড পরিমাণ কমেছে। বিনিয়োগকারীরা তথাকথিত সেইফ হ্যাভেনে বিনিয়োগ করতে চাওয়ায় অর্থাৎ ঝুঁকিমুক্ত বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠায় বন্ড ইয়েল্ডের পতনও অব্যাহত রয়েছে।

বন্ডের চাহিদা বাড়লে তখন এর দাম বেড়ে যায়। আর যখন বন্ডের দাম বাড়ে তখন তাদের ইয়েল্ডের পতন হয়। এর আগে যুক্তরাজ্য থেকে বিনিয়োগকারীরা যেন পুঁজি প্রত্যাহার করে না নেন সে ব্যাপারে উদ্যোগ নিতে স্ট্যান্ডার্ড লাইফ অ্যান্ড আভিভাসহ বিভিন্ন ফান্ড ম্যানেজারদের মধ্যে সিদ্ধান্ত হয়।

ফান্ড ম্যানেজাররা উদ্বেগ জানিয়ে বলেন, বেক্সিটের পক্ষে গণভোটের রায় আসার কারণে বিনিয়োগকারী তাদের পুঁজি প্রত্যাহার করে নিতে পারেন। এদিকে নতুন করে ব্রেক্সিটের উদ্বেগ এশিয়ান স্টক মার্কেটেও দরপতন নিয়ে এসেছে।

এর আগে গত ২৩ জুন বেক্সিটের পক্ষে গণভোটের রায় আসার পরও পাউন্ডের মূল্যমান ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026