রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬

সুইজারল্যান্ডে বোরকা পরায় ৮ হাজার পাউন্ড জরিমানা

সুইজারল্যান্ডে বোরকা পরায় ৮ হাজার পাউন্ড জরিমানা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সুইজারল্যান্ডে বোরকা নিষিদ্ধ করে করা একটি বিতর্কিত আইনের প্রতিবাদ করায় এক মুসলিম ব্যবসায়ী এবং এক ননমুসলিমকে যথাক্রমে ১৮০ পাউন্ড (১৮৩২৪ টাকা) এবং ৭,৭০০ পাউন্ড (৭ লাখ ৮৩ হাজার ৮৭২ টাকা) জরিমানা করেছে একটি আদালত। শুক্রবার দক্ষিণ সুইজারল্যান্ডের ইতালি ভাষাভাষি অঞ্চলে এই আইন কার্যকর হয়।

২০১১ সালে নেকাজ ১০ লাখ ইউরোর একটি তহবিলের ব্যবস্থা করেন বিশ্বজুড়ে নারীদের বোরকা পরার অধিকার প্রতিষ্ঠার জন্য। ৮ কোটি জনঅধ্যুষিত সুইজারল্যান্ডে মুসলমান সাড়ে তিন লাখ। নতুন আইন করার পর প্রায়ই মুসলমানদের জরিমানা দিতে হচ্ছে।

আইনটি কার্যকর করার প্রতিবাদে জুরিখের বাসিন্দা এবং ফরাসি-আলজেরিয়ান নাগরিক নুরা ইল্লি এবং মুসলিম অধিকারের ব্যাপারে সোচ্চার রিচার্ড নেকাজ পূর্ণ ইসলামি পোশাক পরে রাস্তায় নেমে আসেন। পথে পুলিশ তাদের গতিরোধ করে নেকাজকে ১৮০ পাউন্ড এবং নও মুসলিম নূর ইল্লিকে (১৯) ৭,৭০০ পাউন্ড জরিমানা করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026