শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪

উপমহাদেশের ইতিহাসের পাতায় কোহ-ই-নূর

উপমহাদেশের ইতিহাসের পাতায় কোহ-ই-নূর

এম সাখাওয়াত হোসেন: দেশ-বিদেশে ঘুরে বেড়ানো এক ধরনের নেশা। সেই নেশার সঙ্গে যদি কিছু জানবার এবং অনেককে জানাবার জন্য এবং যদি লেখার উদ্দেশ্য জড়িত থাকে তাহলে তো কথাই নেই। আমি, যতদূর সামর্থ্যে কুলায়, বিভিন্ন দেশে ঘুরে বেড়াই।

ওই সব দেশেই বেশির ভাগ যাই, যেখানে অত্যন্ত বৈচিত্র্যময় ইতিহাস দৃশ্যমান রয়েছে। ভারত এমনই একটি দেশ। বিশ্বের যতগুলো দেশ দেখবার সৌভাগ্য হয়েছে এবং দেখেছি তার মধ্যে আমার কাছে ভারত এক দারুণ ভূখ- মনে হয়েছে। বিশেষ করে যারা ভারতবর্ষের হাজার হাজার বছরের ইতিহাসের খবর রাখেন আর আমার মত যাদের দেখে শিখবার বা বইতে পড়ে ইতিহাসের পাতায় ঘুরতে ভালবাসেন।

মানে মাত্র সত্তর বছরের কম সময়ের আগে আমরা ওই ভূখ-ে, যার সরকারি নাম ছিল ইন্ডিয়া বা হিন্দুস্তান তার অংশ ছিলাম।

আর সে জন্যেই হয়তো উপমহাদেশের ইতিহাসের সঙ্গে আমাদের রক্ত-মাংসের মতো সম্পৃক্ততা। ভেবে দেখুন, যে তাজমহলের সামনে আমরা অপলক নয়নে বিশ্বের অন্যতম এই শৈল্পিক কীর্তি দেখি তখন আমরা কতজন ভেবেছি যে, এই তাজমহল তৈরি করতে শাহজাহান ওই সময়কার যে বিশ (২০) কোটি টাকা খরচ করেছিলেন তার মধ্যে তৎকালীন বাংলার প্রচুর অর্থ ছিল। ইতিহাস বলে ওই সময়ে বাংলা ছিল ধন-ধান্য পুষ্পে ভরা আর তা না হলে বর্গি হার্মাদ আর ইংরেজরা এই বদ্বীপে কেন পা রাখবে?

ভারতের মধ্যযুগীয় নাম ছিল হিন্দস্থান এবং তারও পূর্বে ছিল ভারত আর পরে ইন্ডিয়া নামে ইতিহাসের বিভিন্ন সময়কালে এই নাম ব্যবহার হয়েছে।

ভারতের ইতিহাসের মতো বৈচিত্র্যময় ইতিহাস তা বিশ্বের কোনো অঞ্চলে রয়েছে কি না আমার জানা নেই। বিখ্যাত মনীষী গোখলে বলেছিলেন, ‘যদি কেউ ভারত না দেখে থাকেন তবে তিনি অর্ধেক পৃথিবীই দেখেন নাই।’ কথাটি কত সত্য তা বলার অপেক্ষা রাখে না।

ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে ভারতে শুধু বিভিন্ন সাম্রাজ্যেই নয় বিভিন্ন ধর্মের সাম্রাজ্য এবং শাসক ছিলেন বিশ্বের বৃহত্তম ধর্মগুলোর অনুসারীরা। হিন্দু, বৌদ্ধ, ইসলাম এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ভারত শাসন করেছিলেন। বড় বড় সাম্রাজ্য গঠিত হয়েছিল বহিরাগতদের হাত ধরে; যার মধ্যে মুসলিম শাসন ছিল প্রায় সাতশত বছরের আর প্রায় দুইশত বছর ছিল ইংরেজ খ্রিষ্টানদের শাসনামল।

ভারতবর্ষের ইতিহাস খুব সহজ সাপ্টা কোনো বিষয় নয়। বেশ জটিল। আর এই জটিল ইতিহাস জানবার আর লিখবার ভয় হলো পক্ষপাতিত্ব। ইতিহাস ঘটনার বিবরণ আর নির্মোহ মতামতের, এখানে ভাবাবেগের মিশ্রণ ঘটলে তা ইতিহাসের চরিত্র হারিয়ে ফেলে। আমি আমাদের ইতিহাস নিয়ে এত বিতর্কে খুব বিচলিত হই না কারণ সমসাময়িক ইতিহাস লিখা সবচাইতে বেশি কঠিন কাজ। যাই হোক অনেক গৌড়চকা হল এবার মূল বিষয় নিয়ে আলোচনার সময়।

প্রায় আট বছর আগে আমি প্রথমবারের মতো দিল্লি গিয়েছিলাম। দিল্লি আজকের ভারতের রাজধানী। এমন একটি শহর যার প্রতিটি রাস্তা প্রতিটি পার্ক আর পুরাতন সাতটি শহর মনে করিয়ে দেয় কত সাম্রাজ্যের উত্থান পতনের। শহরটির আনাচে-কানাচে রয়েছে ভারতবর্ষের ইতিহাস। কত সভ্যতার কবরস্থান এই শহরটি।

কত আউলিয়াকে বুকে নিয়ে রয়েছে এই শহর। কত পরাক্রমশালী সম্রাটদের কত দিগি¦জয়ী সুলতানদের যাদের দাপট ছিল বাংলা হতে কাশ্মির পর্যন্ত তাদের, ঠিকানা কবরগুলো মনে করিয়ে দেয় সাম্রাজ্যের ধ্বংস্তূপ। মেহেরুলীর কুতুব চত্বর যেন দিল্লির সালতানাতের ভেঙে পড়বার অন্তিমদৃশ্য।

দিল্লির তথা ভারতবর্ষের ইতিহাস শুধু সাম্রাজ্যের উত্থান আর পতনের নয়। এই ইতিহাসে রয়েছে হাসি, কান্না প্রেম বিরহ আর সম্পদের মহাকাব্যিক ইতিহাস। ময়ূর সিংহাসন, কোহ-ই-নূর হীরক খ- আর দরিয়া-ই-নূর -এর মহামূল্যবান সম্পদের লুট। দিল্লি লুটের কাহিনী। প্রথমে মঙ্গল যুদ্ধবাজ নেতা তৈমুর লং পরে পারস্যের সম্রাট নাদির শাহ এবং তার পরে আফগান আহমেদ শাহ আবদালীর দিল্লি লুট আজও ইতিহাসের পাতাকে কলঙ্কিত করে রেখেছে।

মোগল সাম্রাজ্যের পতনের সঙ্গে সমগ্র ভারতবর্ষে স্থাপিত হয় ইংরেজ সাম্রাজ্য। শুরু হয় নতুন ধরনের লুট। এসব লুট চলে যায় বৃটেনে আজও এসব লুটের মহামূল্যবান সামগ্রী লন্ডনের জাদুঘরগুলোর সবচাইতে আকর্ষণীয় বস্তু। এর মধ্যে সবচাইতে আলোচিত, বহুসাম্রাজ্যের উত্থানপতনের সঙ্গে জড়িত, কোহ-ই-নূর হীরা। যা এক সময় ছিল বিশ্বের সবচাইতে দামি ও বড় হীরক খন্ড।

বর্তমানে বৃটিশ রাজপরিবারের সম্পত্তি। রাণীর মাথার মুকুটে স্থাপিত হয় একদা মোগল সাম্রাজ্যের অন্যতম রতœ যা প্রথমসারির মোগল সম্রাটদের শৌর্য বীর্যের প্রতীক ছিল।

দিল্লি বিশ্বের অন্যতম এমন এক শহর যেখানে রয়েছে শত শত ইতিহাস। সাতটি শহর মনে করিয়ে দেয় ওই সময়কার শাসকদের দৃষ্টিভঙ্গি আর সম্পদের প্রাচুর্য্য।

তবে এসব সম্পদ ভারতেই রয়ে যায় শুধুমাত্র ইংরেজ শাসনের ১৯৩ বছরের সময়ে। তৈরি হয়েছিল দিল্লিতে আরেকটি শহর যার নাম লুটিয়েন্স দিল্লি বা আজকের নয়াদিল্লি। তৈমুর লং নয়, নয় নাদির শাহ এমন কি আহমেদ শাহ দূররানী বা আবদালীও নয় ব্যাপক লুট এবং সাতসমুদ্র পাড়ে জমা হয়েছিল লুটের ধনসম্পদ ইংরেজ রাজধানী লন্ডনে। এমনি এক লুটের পক্ষান্তরে উপঢৌকনে প্রাপ্ত বিশ্বের সবচাইতে চর্বিত ঐতিহাসিক হীরক খ- কোহ-ই-নূর।

বর্তমানে ভারতে কহিনূর হীরা বৃটেন হতে ফিরিয়ে আনতে মামলা হয়েছে। মামলা এখনও নিষ্পত্তি হয়নি। এই দাবির প্রেক্ষিতে বৃটেনের জবাব কোহ-ই-নূর বৃটেন বা ভারতের বৃটিশ শাসকরা লুট করেনি বরং ১৮৪৯ সালে দ্বিতীয় এঙ্গলো শিখযুদ্ধের পরের চুক্তি অনুযায়ী মহারাজা রণজিৎ সিং-এর উত্তরসূরি ওই সময়ের পাঞ্জাবের নাবালক মহারাজা দিলীপ সিং তার রাজত্ব ফিরে পেতে লন্ডনে মহারাণী ভিক্টোরিয়াকে কথিত উপহার স্বরূপ দিয়েছিলেন।

এখানেই বর্তমান বিতর্ক। স্বেচ্ছায় না চাপের মুখে এই অমূল্য রত্ন ইংরেজদের হাতে চলে যায় তা নির্ণয় করতে রিটকারীর আবেদন। বর্তমান ভারত সরকার বলেছে, লুট নয় স্বেচ্ছায় প্রদত্ত হয়েছিল কোহ-ই-নূর। এ জবাবে যেমন সন্তুষ্ট নয় আদালত তেমনি ভারতের ঐতিহাসিক ও বোদ্ধাগণ।

এই কোহ-ই-নূর হীরার কাহিনী শুধু চমকপ্রদই নয় এর সাথে জড়িয়ে রয়েছে বেশ কিছু সাম্রাজ্যের উত্থান পতন আর করুণ কাহিনী। অনেকেই মনে করেন এই রতেœর সঙ্গে জড়িত রয়েছে অভিশাপও। তথাপি কোহ-ই-নূর এর কাহিনী হাজার বছরের। ভারতের ঐতিহাসিকরা মনে করেন এই হীরক খ ইতিহাস ৩০০০ বছরের তবে এর তেমন ঐতিহাসিক ভিত্তি নেই।

তবে কিংবদন্তি আছে এই হীরক খ-ের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে বলা হয়েছিল যে এই হীরক খ- যার কাছে থাকবে সে এই পৃথিবী শাসন করবে একই সঙ্গে দুর্ভোগের কারণও হতে পারে। এই হীরক খ- শুধু সৃষ্টিকর্তা আর মহিলাদের পরিধানের জন্য। তথ্যমতে, এই ভবিষ্যৎ রাণী মাথায় রেখে আজও বৃটিশ রাজবংশের মহিলা শাসকরা তাদের মুকুটে ধারণ করেন। অপরদিকে সিংহাসনে কোনো পুরুষ মানুষ বসলে তাদের রাণীরা ব্যবহার করেন এই হীরক খ-।

কোহ-ই-নূর যার মোগল নাম ছিল বাবর হীরা বেশ কয়েকবার পরিশোধিত হবার পর আগের ওজন এবং সাইজে না থাকলেও বিশ্বের সবচাইতে আকর্ষণীয় এবং চোখ ধাঁধানো সৌন্দর্য্যম-িত মূল্যবান পাথর। যারা দেখেছেন তারা এই হীরক খ-ের সৌন্দর্য্যে অভিভূত না হয়ে পারেননি। বর্তমানে এর অবস্থান বৃটেনের লন্ডন টাওয়ারের ক্রাউন জুয়েল সেকশনে কড়া নিরাপত্তার মধ্যে বছরের অনেক সময়ের জন্যে দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত থাকে। সেখানে আরও রয়েছে বিশ্বের অন্যতম সৌন্দর্য্যম-িত রুবী ‘তৈমুর রুবী’।

আট বছর আগে আমি কুতুব মিনারের সমাধি চত্বরে সুলতানদের সমাধির ক্ষেত্রে গিয়ে আলাউদ্দিন খিলজির সমাধীর সামনে দাঁড়িয়ে ভাবছিলাম যে এই সুলতানের হাতেই প্রথম তৎকালীন দক্ষিণের গোলকু-া হীরার খনি হতে প্রাপ্ত কয়েক হাজার বছরের নিরেট হীরকখ-টি আসে। সেই প্রথম এই হীরকখ- দিল্লির ইতিহাসের সঙ্গে জড়িত হয়ে পরে।

আমার আজকের এই কাহিনী আমার প্রথম দিল্লির ইতিহাসে ভ্রমণের একাংশ কহিনূরের ইতিহাসের। কহিনূরের সঙ্গে এর ধারকদের জীবনের করুণ কাহিনীগুলোরও উল্লেখ করবো। কোহ-ই-নূর যার মানে আলোর পর্বত। ফারসি শব্দ। ইতিহাস বলে কোহ-ই-নূর বা আমাদের কাছে ‘কহিনূর’Ñএই হীরক খ-ের নাম বাবর হীরা থেকে যায় ১৭৩৯ সাল পর্যন্ত। পারশ্যের সম্রাট নাদের শাহ মোগলদের পরাস্ত করবার পর এই হীরক খ- তার হস্তগত হলে তিনি এর ফারসি নামকরণ করেন কোহ-ই-নূর। ততদিনে কোহ-ই-নূর আওরঙ্গজেব কেটে ছোট করবার পর আরও ছোট হয়ে আসে। কোহ-ই-নূর এর মতোই শাহজাহানের ময়ূর সিংহাসনে আরেকটি হীরা ছিল যার নাম ছিল দড়িয়া-ই-নূর। কোহ-ই-নূর মোগল সম্রাটরা তাদের রাজকীয় পোশাকে পরিধান করতেন। পাঠকদের সহজ পাঠের জন্য কোহ-ই-নূর এর পেছনের ইতিহাসের সংক্ষিপ্ত ও সহজভাবে ঘটনাপ্রবাহের বর্ণনা করবার চেষ্টা করবো। যেমনটা প্রারম্ভেই বলেছি এই বহুল চর্চিত হীরক খ- যার প্রথম আনুষ্ঠানিক নাম ছিল বাবর হীরা, নামকরণ করা হয়েছিল মোগল সাম্রাজ্যের গোড়াপত্তনকারী সম্রাট বাবরের নামে। এর সঙ্গে জড়িত জটিল ইতিহাস সংক্ষেপে লেখা অত সহজ নয়। তথাপি যেহেতু সমসাময়িক ইতিহাস তাই প্রাপ্ত তথ্য হতেই সূত্রগুলোকে সংক্ষেপে সহজ ভাষায় তুলে ধরবার চেষ্টা করব।

এই হীরক খ-টি প্রথম দিকে কাটবার আগে ছিল ৭৯৩ ক্যারেট বর্তমানে অনেকবার কাটার পর ১০৫.৬ ক্যারেটে উপনীত হয়েছে। এর বর্তমান ওজন ২১.৬ গ্রাম। এক সময় এই হীরক খ-টি ছিল পৃথিবীর সর্ববৃহৎ হীরক খ-। সম্রাট বাবর বলেছিলেন যে তার হাতে থাকা এই হীরকের মূল্য দিয়ে পৃথিবীর একদিনের খরচ চালানো যেত।

হিন্দু ঐতিহাসিকদের মতে, এই হীরাটি অপরিশোধিত অবস্থায় (১৫৮.৬ গ্রামের) দক্ষিণের কাকাটিয়া সাম্রাজ্যের রতœভা-ারে রক্ষিত ছিল। এই সাম্রাজ্য দিল্লির সুলতানদের আক্রমণের মুখে খ- বিখ- হয়ে তিনটি ক্ষয়িষ্ণু সাম্রাজ্যে পরিণত হয়েছিল। এই সাম্রাজ্যের রাজধানী ছিল ওরুনগুলো বর্তমানের নাম ‘ওয়ারাঈল’। পরে এই রতœকে অশুভ মনে করে রাজকীয় মন্দিরে স্থাপন করা হয়। মন্দিরে দ্বিতীয় রক্ষিত অবস্থাতেই ১৩১০ সালে দিল্লির খিলজী সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান আলাউদ্দিন খিলজীর খোজা সেনাপতি মালিক কাফুর ওয়ারাঈল আক্রমণ করে মন্দির হতে লুট করে নিয়ে যান এই হীরক খ-টি। মালিক কাফুর সুলতানকে উপহার দেন এই অমূল্য রতœ।

আমি ২০০৮ সালে আলাউদ্দিন খিলজীর সমাধির সামনে দাঁড়িয়ে ইতিহাসের অন্ধকার পাতায় ঘুরছিলাম। আলাউদ্দিন খিলজী ছিলেন বহুগামী পুরুষÑতাঁর সমকামী সঙ্গী ছিলেন মালিক কাফুর। এই মালিক কাফুর পরে সিংহাসন দখল করেছিলেন। কোহ-ই-নূর হীরক খ- আলাউদ্দিনের হাতে আসবার পর মাত্র ছয় বছর জীবিত ছিলেন যার মধ্যে কয়েক বছর ‘ইডিমায়’ রোগে ভুগেছিলেন। জীবনের শেষের দিকে তার মূত্রনালী কাজ করছিল না। ইতিহাসে রচিত যে মালিক কাফুর তার একদার সমকামী সঙ্গী আলাউদ্দিন খিলজীর মৃত্যুকে ত্বরান্বিত করেছিলেন। পরে খিলজির উত্তরাধিকারী খিজির খান এবং সাদী খানের চোখ উপড়ে ফেলেন। পরে খিলজীর তৃতীয় পুত্র ৩ বছরের ওমর খানকে সিংহাসনে বসিয়ে নিজেই শাসনকর্তা বনে যান। আরও পরে কোহ-ই-নূর হীরার লুণ্ঠনকারী মালিক কাফুর খিলজীদের অঙ্গরক্ষকদের হাতে খুন হন। হীরক খ- অতঃপর দিল্লির পরবর্তী সুলতানদের হাতে রয়ে যায়। আলাউদ্দিন খিলজীর মৃত্যুর পর কাফুর মাত্র ৫৫ দিনই বেঁচে ছিলেন।

আমি মেহেরুলীর কুতুব চত্বরে আলাউদ্দিন খিলজীর পরবর্তী সুলতানদের সমাধি দেখছিলাম। প্রায় সব সমাধি এক ধরনের ভগ্নস্তূপে রয়েছে তেমন রক্ষণাবেক্ষণ নেই। এই সুলতানরা জীবদ্দশায় কত শক্তি আর পরাক্রমশালী ছিলেন তা ইতিহাসের পাতাতেই থেকে যাবে। এদের অনেকের নামও শুধু ইতিহাসের পাতায় রয়ে গেছে। অনেকের ধারণা কুতুব মিনার দিল্লিতে মুসলিম সাম্রাজ্য গড়ে তোলবার প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবেকের নামে। তা কিন্তু নয়। কুতুবউদ্দিন আইবেক ছিলেন সুফি হজরত কুতুব উদ্দিন কাকীর এক দারুণ ভক্ত, যিনি ওই সময়ে খাজা নিজামউদ্দিন চিশতীর খলিফা হিসাবে দিল্লিতে অবস্থান করেছেন। তার মাজার কুতুব মিনারের কাছাকাছি। কুতুবউদ্দিন আইবেক তার এই সূফী বিশ্বাসী ছিলেন সে কারণে তৎকালীন সুলতান শাহীর রাজধানী দিল্লীর মেহেরুলীতে সুলতানের রাজধানীতে মসজিদের প্রধান মিনারের নাম দিয়েছিলেন কুতুব মিনার। কুতুব মিনারের নিকটেই কুতুবউদ্দিন কাকীর বাসস্থান ছিল যা বর্তমানে কুতুব উদ্দিন কাকীর মাজার হিসাবে পরিচিত। আজও ওই চত্বরে দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হবে মেহেরুলীর এই কুতুব কমপ্লেক্স দিল্লির বহু সাম্রাজ্যের উত্থান আর পতনের নীরব সাক্ষী।

ফিরে আসি কোহ-ই-নূর প্রসঙ্গে। খিলজী বংশের পতন তরান্বিত হয়েছিল ওই সময়ের এই বেনামি হীরার অভিশাপে। কিংবদন্তি রয়েছে যে, এই ধরনের রক্তাক্ত আভার হীরা সকলের জন্যে নয়। তবে অনেকের জন্য সৌভাগ্যের বলেও প্রমাণিত হয়েছে। এমনই সৌভাগ্যবান ছিলেন সম্রাট বাবর এবং তার স্থাপিত মোগল সাম্রাজ্য। এই রতœ হাতছাড়া হওয়ার পর হতে মোগলদের পতন তরান্বিত হয়েছিল। ১৮৫৭ সালের পর মোগলদের রক্তের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন মানুষকেও খুঁজে পাওয়া যায়নি।

দিল্লির সুলতানদের মধ্যে কাদের কাদের ব্যক্তিগত সম্পত্তির অংশ ছিল কোহ-ই-নূর তার ঐতিহাসিক সূত্র অস্পষ্ট ছিল এবং এখনও রয়েছে। তবে মোগল সাম্রাজ্য স্থাপনকারী সম্রাট বাবরের আত্মজীবনী বাবরনামা হতে জানা যায় যে তিনি ১৫২৬ সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করবার পর আগ্রার দুর্গ দখর করে যে সম্পদ হস্তগত করেন তার মধ্যে এই হীরক খ-টি পেয়েছিলেন। ওই সময়ে গোয়ালিয়রের রাজা বাবরের বশ্যতা স্বীকার করেন এবং আগ্রা দুর্গে রক্ষিত যাবতীয় অর্থকড়ি ও রতœরাজি বাবরকে উপঢৌকন দেন যার সঙ্গে এই হীরক খ-টিও ছিল। এরপর হতে এই হীরক খ-ের নাম হয়েছিল বাবর হীরা বা বাবর ডায়মন্ড। বাবর হীরাই পরবর্তীতে ‘কোহ-ই-নূর’ নামে পরিচিত হয়।

সম্রাট বাবর তার মৃত্যুসজ্জায় তার পুত্র হুমায়ুনের হাতে রাজত্বসহ যে দুটি বস্তু তুলে দিয়েছিলেন তার একটি ছিল এই বাবর হীরা। অপরটি ছিল মোগলদের বংশ পরম্পরার ঐতিহ্যবাহী তলোয়ার। যার নতুন নাম রাখা হয়েছিল ‘আলমগীর’। ‘আলমগীর’ শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেজর হাডসনের কাছে আত্মসমর্পণের সময় তার হাতে তুলে দিয়েছিলেন। ওই তলোয়ারটির আজ অবধি হদিশ পাওয়া যায়নি। তবে ওই তলোয়ার হাতে নিয়ে মেজর হাডসন বেশি দিন জীবিত থাকেননি। তিনি যেভাবে বৃদ্ধ বাহাদুর শাহ জাফরের দুই পুত্রকে দিল্লির মুনি দরওয়াজার সামনে ছিন্ন মস্তক করেছিলেন প্রায় তেমনভাবেই ১৮৫৭ সালের শেষ দিকে লক্ষেèৗতে সিপাহীদের হাতে মারা যান। এই মেজর হাডসন এর অবহেলিত সমাধি রয়েছে লক্ষেèৗ-এর এক প্রান্তে।

মোগল সাম্রাজ্য স্থাপনকারী জহিরুদ্দীন মোহাম্মদ বাবরের মৃত্যু হয় ডিসেম্বর ২৬, ১৫৩০ সালে। তৈমুর লং এবং চেঙ্গিস খানের এই বংশধর পুত্রের প্রাণের বিনিময়ে নিজের জীবন দানের যে আর্জি সৃষ্টিকর্তার কাছে করেছিলেন বলে উল্লিখিত তা আমাদের সময় পুত্রের জন্যে পিতার বাৎসল্য হিসেবে পাঠ্যপুস্তকে সংযোজিত ছিল। পুত্রের প্রতি পিতার পিতার প্রতি পুত্রের এই সম্পর্ক সম্বন্ধে এ ধরনের কাহিনী মানুষের শৈশবে যে রেখাপাত করে তা নতুন কোনো বিষয় নয়।

বাবর মৃত্যুকালে হুমায়ুনকে তার বংশের তলোয়ার আর বাবর হীরা তুলে দিয়ে কিছু উপদেশ দিয়েছিলেন। তিনি হুমায়ুনকে হিন্দুস্থানে তার স্থাপিত নতুন সাম্রাজ্যের ভিত্তি আরো শক্ত করতে বলে এখানেই থেকে যেতে বলেছিলেন। একই সঙ্গে তিনি (বাবর) হুমায়ুনকে তার ভাইদের বিরুদ্ধে তলোয়ার উঠাতে মানা করেছিলেন। তিনি (হুমায়ুন) পিতার অনুরোধ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তিনি একবার রাজ্যহারা হলেও তার ভাইয়েরা তাকে সাহায্য করতে তেমনভাবে এগিয়ে আসেনি। তথাপি হুমায়ুন ভাইদের বিরুদ্ধে কখনই দাঁড়ায়নি যদিও মির্জা কামরান হুমায়ুনকে কাবুলের পথে পারস্য যেতে সাহায্য করেছিলেন এবং আকবরকে তার হেফাজতে রেখেছিলেন। হুমায়ুন অবশেষে পারস্য সম্রাটের আশ্রয় থাকেন এবং শেরশাহ ও তার পুত্রের মৃত্যুর পর পুনরায় দিল্লি দখল করেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে বাবর হীরা ও আলমগীর হুমায়ুন সাথেই রেখেছিলেন।

হুমায়ুন জানুয়ারি ২৭, ১৫৫৮ সালে লাইব্রেরি হতে একগাদা বই নিয়ে আজান শুনে তাড়াহুড়ায় নামতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে মৃত্যুবরণ করেন। আজও পুরাতন দিল্লি বা শাহজাহানাবাদের সন্নিকটে হুমায়ুন সমাধির অতি নিকটে ‘পুরানা কিল্লা’ নামক বিশাল দুর্গের মধ্যে হুমায়ুন লাইব্রেরি এবং তার সঙ্গে লাগোয় মসজিদটি রয়েছে। লাইব্রেরিটির কিছু রক্ষণাবেক্ষণ হলেও মসজিদটি পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে।

হুমায়ুন সমাধিটি দেখবার মতো। আওরঙ্গজেবের উত্তর বহু মোগল সম্রাট এবং আওরঙ্গজেবের ভ্রাতা শাহজাহানের কথিত উত্তরসূরি দারাশিকোর সমাধিও রয়েছে হুমায়ুনের সমাধি সৌধে। ঐতিহাসিকরা মনে করেন ‘যদি’ দারাশিকো শাহজাহানের স্থলাভিসিক্ত হতেন তবে মোগল সাম্রাজ্যের পতন হয়তো ত্বরান্বিত হতো না। ইতিহাসে ‘যদি’ এর জায়গা নেই।

যাই হোক বাবর হীরা, পর্যায়ক্রমে ‘কোহ-ই-নূর’, বাবর পুত্র হুমায়ুনকে ধারণ (ঝঁরঃ) করলেও হুমায়ুনের আকস্মিক মৃত্যুকে কি বাবর হীরার অভিশাপ বলা যায়? বা বলা যায়, হীরাটি সম্রাট হুমায়ুনকে ধারণ করেনি যেমন করেছিল হুমায়ুন পুত্র আকবর দি গ্রেটকে।

আকবরের সমাধি রয়েছে আগ্রার সন্নিকটে সেকেন্দ্রাতে। আকবরের সমাধিকক্ষে যেতে হলে মাথা নিচু করে যেতে হয়। আকবরের হাতে ছিল বাবর হীরা যা আকবরকে ধারণ (ঝঁরঃ) করেছিল তবে আকবরের তরবারিও মোগল রক্তে রঞ্জিত হয়েছিল। আকবরকে অনেক বিদ্রোহ আর প্রাসাদ ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছিল। তথাপি সম্রাট আকবর প্রায় চল্লিশ বছর রাজত্ব করেছেন। তার সময়েই মোগল সাম্রাজ্য প্রায় সম্পূর্ণ ভারতবর্ষে বিস্তৃত হয়েছিল। তবে বর্তমানের কোহ-ই-নূর ও তৎকালীন বাবর হীরার অভিশাপ আকবরকে জীবিতদশায় তেমন ভোগান্তি না দিলেও মৃত্যুর বহু বছর পরে অভিশপ্ত হীরার প্রভাবের কথা অনেক ইতিহাসবিদরা বলেন। উদাহরণ দেন আকবরের মৃত্যুর সত্তর (৭০) বছর পরের ঘটনা, যখন জাঠ সম্প্রদায় মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেকেন্দ্রায় আকবরের সমাধি লুট করে এমনকি আকবরের সমাধি ভেঙে তার হাড্ডিগুলো আগুনে পুড়িয়ে দিয়েছিল। এই লুটের নেতৃত্ব দানকারী রাজা রাম জাঠ তার পিতা গোকুলের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল সমাধি লুট এবং আকবরের দেহাবশেষ আগুনে পুড়িয়ে। অবশ্য পরে আওরঙ্গজেব, রাজা রামকে বিদ্রোহ ও এই লুটের জন্যে মৃত্যুদ- দিয়েছিলেন।

মোগল সম্রাটদের হাসি, কান্না, যুদ্ধ, বিদ্রোহ, প্রেম এবং ভালোবাসার সাক্ষী হয়ে থাকল বাবর হীরা। জাহাঙ্গীরের শেষ জীবনও ভালো কাটেনি। তেমনি মোগল সম্রাটদের মধ্য সবচাইতে সৌখিন বলে পরিচিত সম্রাট শাহজাহানের জীবনে নেমে এসেছিল চরম দুর্ভোগ। শাহজাহান শুধু বাবর হীরা বা কোহ-ই-নূর পরিধান করতেন না তিনি ময়ূর সিংহাসনের মাথায় আরেকটি হীরা স্থাপন করেছিলেন, যার নাম ছিল ‘দরিয়া-ই নূর’। শাহজাহান প্রথমে তার প্রিয় স্ত্রীকে হারান পরে তার উত্তরাধিকারি হিসাবে পরিচিত দারাশিকোকে সিংহাসনে দেখতে পারেননি। শেষ জীবনে তৃতীয় পুত্র আওরঙ্গজেবের হাতে বন্দি থেকেছেন আমরণ। ওই সময়ে তার তিন পুত্র দারাশিকো, মুরাদ, সুজার মৃত্যু খবর শুনেছেন। এমনকি দারাশিকোর ছিন্ন মস্তক তাকে দেখতে হয়েছিল।

আওরঙ্গজেব দিল্লির মসনদে বসার পর বাবর হীরাকে তার বাজুবন্দে লাগাননি। হীরার খ- চলে যায় মহাফেজখানায়। তবে তার আগে ওই হীরক খ-কে কেটে আরো ছোট করেন আওরঙ্গজেব। আওরঙ্গজেব নিজের পরিধেয়তে ব্যবহার না করলেও মূল্যবান পাথর সংগ্রহের দারুণ শখ ছিল ষষ্ঠ মোগল সম্রাটের। পিতার জগৎখ্যাত ময়ূর সিংহাসনকে তোষাখানায় এমনভাবে রেখেছিলেন যে পরে এর সমূহ ক্ষতি হয়। ওই সময়ে হীরার আকার ও ওজন ১৮৬ ক্যারেট। আওরঙ্গজেবের শেষ জীবন তেমন সুখের হয়নি। দক্ষিণে মারাঠাদের আক্রমণ আর বিদ্রোহ ঠেকাতে যুদ্ধের খরচ যোগাতে যোগাতে মোগল দরবার অর্থের অভাবে পড়ে। সেখান হতে আর তেমনভাবে উঠে আসতে পারেনি।

ক্রমেই মোগল সাম্রাজ্য দুর্বল হতে থাকে। তবুও কহিনূর পরের শাসকদের হাতে থাকে এবং এই পাথরের শেষ মোগল মালিক ছিলেন সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলা। বাবর হীরা পর্যায়ক্রমে ‘কোহ-ই-নূর’ মোগলদের হাতে থাকে প্রায় দুই শত বছর। এর মধ্যে ভ্রাতৃঘাতী সংঘর্ষে মোগল শাসক পরিবারের বহু রক্ত ঝরেছে।

মোহাম্মদ শাহ রঙ্গিলা ছিলেন আরওঙ্গজেবের নাতি এবং আওরঙ্গজেবের মুসলিম রাজপুত স্ত্রীর এবং তৃতীয় পুত্র সম্রাট প্রথম বাহাদুর শাহর পুত্র। তবে তিনি ছিলেন দুর্বলচিত্তের শাসক। কখনই কোনো যুদ্ধে নেতৃত্ব দিতে পারেননি। নাচগান পছন্দ করতেন। এমনকি মোঘল হেরেমের নর্তকীদের সঙ্গে পাল্লা দিয়ে নাচতেন। ‘রঙ্গিলা’ নামটি তার এই খোশ মেজাজের জন্যে দেয়া হয়েছিল। ওই সময়েই ১৭৩৮ সালে পারস্যের সম্রাট নাদির শাহ মোগল সাম্রাজ্য আক্রমণ করেন। মোগল আর্মি দিল্লি কেন্দ্রিক প্রতিরক্ষায় চলে এলে করনাল-এর যুদ্ধের পর রাজধানী দিল্লির দরজা খুলে যায় নাদির শাহ-এর জন্যে। ১৭৩৯ সালে নাদির শাহ দিল্লিতে প্রবেশ করেন। মোগল দরবারের চাকচিক্য দেখে চমকিত হন নাদির শাহ। ময়ূর সিংহাসন আর বাবর হীরার কথা তিনি শুনতে শুনতে তৎকালীন হিন্দুস্থানে প্রবেশ করেছিলেন।

নাদির শাহ মোগল রাজধানী লুট করেন প্রায় সতেরো দিন। দিল্লির অর্ধেক জনসংখ্যাকে হত্যা করেন তার সেনাবাহিনীর সঙ্গে অসৌজন্য আচরণের জন্য। নাদির শাহের বশ্যতা স্বীকার করেন দুর্বলচিত্তের মোহাম্মদ শাহ রঙ্গিলা। তিনি প্রথমে প্রতিরোধ করলেও ময়ূর সিংহাসন হাতে তুলে দেন নাদির শাহের। ঐতিহাসিকরা মনে করেন, পারস্যের আজকের ইরানের শেষ শাহের দরবারে ছিল ময়ূর সিংহাসন। কিন্তু রেজা শাহ পেহলভি, ইরানের শেষ বাদশাহ, তার ময়ূর সিংহাসন যে নাদির শাহের লুট করা ময়ুর সিংহাসন নয়, তা বার বার বলেছেন। পরে ওই ময়ুর সিংহাসন নিয়ে এত বিতর্ক হয়নি যত বিতর্ক হালে কোহ-ই-নূর হীরা নিয়ে হচ্ছে।

যাই হোক মোহাম্মদ শাহ রঙ্গিলা মোগল বংশের এই দুর্লভ পাথর সহজে দিতে রাজি হননি। নাদের শাহ জানতেন যে মোহাম্মদ শাহ রঙ্গিলা নাদির শাহের নিকট তার মুকুট সমর্পণের পর যে পাগড়ি পরিধান করতেন তার মধ্যেই লুকানো বিশ্বখ্যাত এই হীরার খ-Ñ যা মোগলদের এই জলুসের অংশ। নাদির শাহের সঙ্গে চুক্তি হবার পর পারস্যের এই ধূর্ত সম্রাট চালাকি করে নিজের হাতে রঙ্গিলার মাথার মুকুট ফিরিয়ে দিয়ে রাজ্য ফিরিয়ে দিলেন কিন্তু তার বদলে সম্মান দেখানোর এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধের বাহানায় পাগড়ি নিজের মাথায় উঠিয়ে হীরক খ- বের করেন। ওই হীরকের চোখ ঝলসানো দ্যুতি নাদির শাহকে দিল্লি জয়ের তৃপ্তি এনে দেয়। তিনি এই হীরক খ-ের ফারসি নাম দেন ‘কোহ-ই-নূর’Ñআলোর পাহাড়। দিল্লি লুটের সামগ্রীর সঙ্গে মোগল হেরেম এবং মোগল শাহজাদীদের কয়েকজনকে সঙ্গে করে নিয়ে যান পারস্যে। মে ৫, ১৭৩৯ সালে নাদির শাহ দিল্লি ত্যাগ করেন পেছনে পড়ে থাকে লুণ্ঠিত দিল্লি আর ভূলুণ্ঠিত মোগল আত্মমর্যাদা।

মোহাম্মদ শাহ রঙ্গিলা বেশি দিন বেঁচে থাকেননি। এপ্রিল ১৭, ১৭৪৮ সালে তার অন্যতম বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সিপাহসালার কমরুদ্দিনের মনিপুর যুদ্ধে মৃত্যুর পর ভগ্ন হৃদয়ে মৃত্যুবরণ করেন। তাকে তার দাদা আওরঙ্গজেব-এর বোন দাদী জাহানারার কবরের কাছাকাছি নিজামউদ্দিন আউলিয়ার দরবার চত্বরে সমাহিত করা হয়। আমি যে কয়বার দিল্লিতে গিয়েছি হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার ও মাজার চত্বরে ইতিহাসখ্যাত মোগল ব্যক্তিত্বদের সমাধিতে দাঁড়িয়ে বেশ সময় কাটিয়েছি।

নাদির শাহ-এর ভারত আক্রমণ, দিল্লি লুট আর মোগলদের অসহায়ত্ব মোগল সম্রাজ্যের যতুটুকু ছিল তাও ক্রমেই ভেঙে পড়তে সাহায্য করেছিল। ক্রমেই মোগল প্রদেশগুলো একরকম স্বাধীনভাবে শাসিত হচ্ছিল। একই সঙ্গে ভারতের দক্ষিণে এবং পূর্বপ্রান্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাদের মোগলরাই বিশেষ করে সম্রাট জাহাঙ্গীর এ ভারতবর্ষে বাণিজ্যের সুযেগা করে দিয়েছিলেন প্রথমে বাণিজ্য এবং পরে আন্তঃকলহের সুযোগ নিচ্ছিল। কোহ-ই-নূর মোগলদের হাত ছাড়া হবার পর সাম্রাজ্য কোনো রকমে টিকে ছিল আরও ১১৭ বছর।

১৮৫৭ সালে বাহাদুর শাহ-এর আত্মসমর্পণের পর মোগল সম্রাট এবং তৈমুরের বংশধরদের বৃটিশ ঔপনিবেশিক শক্তি সমূলে উৎপাটন করতে পুরুষদের বেশির ভাগকে হত্যা করে। যারা বেঁচে গিয়েছিলেন তারা আত্মগোপনে পরিচয় গোপন করে হারিয়ে যায়। আর মহিলাদের বেশির ভাগকে পতিতালয়ে আশ্রয় নিতে বাধ্য করা হয়। মানবেতর জীবনযাপন করেন। আজও স্বাধীন ভারতে এই বংশের দু-একজন বংশধর যাদের খোঁজ পাওয়া যায়, তাদের অবস্থাও অত্যন্ত দুঃখজনক। এমনিভাবে আমাদের অঞ্চলের সাম্রাজ্যের অস্তিত্ব শেষ হয়েছে।

কহিনূরের অভিশাপ নাদির শাহকেও রেহাই দেয়নি। নাদির শাহকে ঘুমন্ত অবস্থাতেই তারই সহচরগণ হত্যা করে। নাদির শাহয়ের হত্যার পর তার চৌদ্দ বছরের নাতি মির্জা মাহরুখ শাহ সিংহাসনে উপবিষ্ট হন এবং কহিনূরের মালিক হলেও দাদার বিশ্বস্ত জেনারেল, আফগানিস্তানের তৎকালীন শাসক আহমেদ শাহ আবদালীর তত্ত্বাবধানে থাকেন। আহমেদ শাহ আবদালীকে কৃতজ্ঞতা বশে শাহরুখ কোহ-ই-নূর হীরা আহমেদ শাহ আবদালীকে উপহার স্বরূপ প্রদান করেন এবং আহমেদ শাহ কোহ-ই-নূর তার রাজ্যে আফগানিস্তানে নিয়ে যান। আহমেদ শাহ দুররানীÑ যিনি আবদালী বলে পরিচিত ভারতবর্ষে তৃতীয় পানিপথের যুদ্ধের, ১৭৬১, পর দেশে ফিরে যান।

আহমেদ শাহ ১৭৭২ সালে মৃত্যুবরণ করলে তার ২৩ পুত্রের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার নির্ণয় নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হলে তার বড় পুত্র জামান শাহ ও তার ভাই শাহ সুজা পালিয়ে পাঞ্জাবে শিখ শাসক রনজিৎ সিং-এর দরবারে আশ্রয় গ্রহণ করে সিংহাসন তাদের অনুকূলে ফিরে পেতে সহযোগিতা কামনা করেন। মহারাজা রণজিৎ সিং দুই ভাইকে লাহোরে তার দরবারে আশ্রয় দিয়ে এবং সহযোগিতার প্রতিশ্রুতি দেন। রণজিৎ সিং কোহ-ইন-নূর সম্পর্কে সম্যকধারণা রাখতেন। তিনি অবগত ছিলেন যে কোহ-ই-নূর শাহ সুজার ব্যক্তিগত সম্পত্তির সাথে লাহোরে নিয়ে এসেছেন। পরে শাহ সুজাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিয়ে উপঢৌকন হিসাবে কোহ-ই-নূর গ্রহণ করেন। শাহ সুজাকে বৃটিশ ও শিখ আর্মির সহযোগিতায় ১৮৩৯ সালে কাবুলের সিংহাসনে আরোহণ করেন। ওই যুদ্ধই ইতিহাসে প্রথম আফগান যুদ্ধ নামে পরিচিত (১৮৩৮-১৮৪২)।

ততদিনে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল শাসকদের দিল্লি কেন্দ্রিক করে ভারতবর্ষের বহু প্রান্তে নিজেদের শাসন কায়েম করে। পাঞ্জাব তখনও এক প্রকারের স্বাধীন তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বলয়ের বাইরে ছিল না। পাঞ্জাব ছিল বোম্বে প্রেসিডেন্সির আওতায়।

শাহ সুজা বেশিদিন আফগানিস্তানে টিকতে পারেননি। বিদ্রোহী উপজাতিদের আক্রমণের মাথায় বৃটিশ চর আখ্যায়িত করে শাহ সুজাকে এপ্রিল ৫, ১৮৪২ সালে হত্যা করে ক্ষমতা দখল করেন সুজাউদ্দৌলা।

পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি রাজপোশাকের সঙ্গে আরও দুটি ছোট ছোট হীরক খ-ের মাঝখানে কোহ-ই-নূরকে বসিয়ে তৈরি হয় বাজুবন্দ বা ব্রেসলেট যা নিয়মিত ব্যবহার করতেন। ওই সময়েই কোহ-ই-নূরের ওপর নজর পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাঞ্জাবের কর্মকর্তাদের।

মহারাজা রণজিৎ সিং মারা যান ১৮৩৯ সালে। মহারাজার মৃত্যু বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে পাঞ্জাবকে সম্পূর্ণ কোম্পানি শাসনের অন্তর্ভুক্ত করার সুযোগ করে দেয়। দ্বিতীয় বৃটিশ-শিখ যুদ্ধের অবসানের পর মার্চ ২৯, ১৮৪৯ সালে সম্পূর্ণ পাঞ্জাব ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পত্তিতে পরিণত হয়। রয়ে যায় দিল্লি অঞ্চলের মোগল সম্রাট যার প্রভাব শুধুমাত্র দিল্লিতে।

পাঞ্জাবের যুদ্ধ শেষে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির সাথে শিখরাজ্যের চুক্তি স্বাক্ষরিত হয়। অপরদিকে ছিলেন মহারানী ভিন্দ কওর। কারণ নাবালক মহারাজা দিলীপ সিং-এর শাসন শেষ হয়। পাঞ্জাব কোম্পানির আওতায় চলে আসে। দিলীপ সিংকে মায়ের তত্ত্বাবধান থেকে আলাদা করে কোম্পানির হেফাজতে রাখা হয়। তিনি (জিন্দ কউর) যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে ‘কোহ-ই-নূর’ বৃটিশ সিংহাসনকে প্রদান করতে বাধ্য হন। জিন্দ কওর ছিলেন রণজিৎ সিং এর পঞ্চম স্ত্রী এবং দিলীপ সিং-এর মাতা। অবশেষে বৃটিশ প্রভাবে পরিচালিত পাঞ্জাবের ১৩ বৎসরের মহারাজা দিলীপ সিং লন্ডনে জুলাই ৩, ১৮৫০ সালে বৃটেনের মহারানী ভিক্টোরিয়াকে ‘কোহ-ই-নূর’ সহ আরও কয়েকটি মূল্যবান পাথর যার মধ্যে ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বড় রুবী পাথর যার নাম ছিল তৈমুর রুবী উপহার দেন। তবে কোহ-ই-নূর আলাদাভাবে বৃটেনে পাঠানো হয়েছিল।

তৈমুর রুবী ছিল অত্যন্ত আকর্ষণীয় বৃহৎ আকারের লালচে রংয়ের ৩৬১ ক্যারটের রুবী একটি বড় ধরনের নেকলেসের মধ্যে বসিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে মহারাজার হাতে রানী ভিক্টোরিয়াকে দেয়া হয় ১৮৫১ সালে। সেই থেকে কোহ-ই-নূর এবং তৈমুর রুবী বৃটিশ রাজপরিবারের অলঙ্কারের মধ্যে অন্যতম। তৈমুর রুবী যখন রানী ভিক্টোরিয়াকে দেয়া হয়েছিল তার মধ্যে ইতিপূর্বে ছয়জন মোগল সম্রাটের নাম খোদিত ছিল যারা এর রুবীর মালিক ছিলেন। এদের মধ্যে ছিল তৈমুর, আকবর, ১৬১২ সাল; জাহাঙ্গীর, ১৬২৮ সাল; আওরঙ্গজেব, ১৬৫৯ সাল; ফারুখশিয়ার ১৭১৩ সাল এবং আহমেদ শাহ দূররানী বা আবদালী ১৭৫৪ সাল। এই মূল্যবান পাথরটিও নাদির শাহ মোগল তোষাখানা থেকে ময়ূর সিংহাসনের সাথে লুট করেছিলেন। ইতিহাস বলে বৃটেনে যাবার পূর্বেই মহারাজা দিলীপ সিং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন, যা শিখ ইতিহাসে বিরল ঘটনা। ওই সময় বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন মারকোইস ডালহাইস। যেভাবে কোহ-ই-নূর ভারত থেকে রানী ভিক্টোরিয়াকে দেয়া হয়েছিল সেটা নিয়ে তখনও বৃটিশ রাজপরিবারের ঘনিষ্ঠদের মধ্য নানা ধরনের মত ছিল।

কহিনুর এবং তৈমুর রুবী আলাদাভাবে বৃটেনে পাঠানো হলেও মহারাজা দিলীপ সিং এর নামে রানী ভিক্টোরিকে উপহার দেবার বিষয়টি বৃটিশ রচিত ইতিহাস বলে। আর এখানেই বর্তমান বিতর্ক। ওই সময়ে দিলীপ সিং ছিলেন নাবালক এবং তার মা জিন্দ কউর এর হেফাজতে ছিলেন না। তিনি বৃটিশ তদারকিতে বেড়ে উঠেছেন খৃস্টান ধর্মের রীতিনীতির আবর্তে। ওই নাবালকের হাত দিয়ে উপঢৌকন বৃটেনের রানী গ্রহণ করাটাও তৎকালীন আইনে সিদ্ধ ছিল না। তাছাড়া পাঞ্জাবের মহারাজার ঘরানা সদিচ্ছায় দিয়েছিলেন বলে বলা হলেও যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে বাধ্য করা হয়েছিল এই মহামূল্যবান পাথরগুলো ইংরেজদের হাতে উঠিয়ে দিতে। এখনও প্রায়ই ঐতিহাসিকরা এ বিষয়ে বিতর্ক করেন। এমনকি হালে ভারতের উচ্চ আদালতে চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে।

যাই হোক ‘কোহ-ই-নূর’ এর কথিত অভিশাপে শিখ রাজত্ব দ্বিতীয় এঙ্গলো শিখ যুদ্ধের পরেই শেষ হয়। কোহ-ই-নূর, তৈমুর রুবী আরো কথিত মূল্যবান বন্ডগুলো দিলীপ সিং এর নামে রানী ভিক্টোরিযাকে কথিত উপহার হিসাবে দিলেও রাজত্ব ফিরে পায়নি শিখরা। অবশেষে দিলীপ সিং ভঘœ স্বাস্থ্যে বৃটেনেই মৃত্যুবরণ করেন। সেখানে তাকে খ্রিস্টান ধর্মমতে দাফন করা হয়। অপরদিকে মাতা জিন্দ কউর নেপালে দেশান্তরী থাকবার পর বৃটেনে চিকিৎসার জন্যে নিয়ে আসলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। দেশের মাটিতে আর ফিরতে হয়নি এই দু’জনের।

কহিনুর বিতর্কের মধ্যে বৃটেনের বর্তমান প্রধানমন্ত্রী ভারত সফরকালে বলেছিলেন যে কোহ-ই-নূর বৃটেন জোর করে বা লুট করেনি। ভারতবর্ষের পাঞ্জাবের শাসক স্বেচ্ছায় দিয়েছিলেন। তিনি আরো বলেন, ‘এভাবে আজ একটা কাল আরেকটা ফেরৎ দিতে হলে বৃটিশ যাদুঘরগুলো খালি হয়ে যাবে।’ কূটনৈতিক কারণেও ভারত সরকার ‘কোহ-ই-নূর’সহ বৃটিশ লুটের অন্যান্য ঐতিহাসিক দ্রব্যাদির দাবি হতে বিরত থাকছে।

কোহ-ই-নূর হীরক খ-টি লর্ড ডালহৌসী বিশেষভাবে দুইজন বিশ্বস্ত সামরিক কর্মকর্তা ক্যাপ্টেন রামসে এবং লেঃ কর্নেল ম্যাকসন-এর তত্ত্বাবধানে একটি ভাড়া করা জাহাজ এইচএমএস মেদিয়াতে একটি বিশেষ বাক্সে পাঠিয়েছিলেন। ওই দুই কর্মকর্তাও জানতেন না তারা কি বহন করছেন। জাহাজটি মরিসাস পৌঁছার পূর্বেই নাবিকদের মধ্যে কলেরার প্রকোপে কয়েকজন মারা গেলে মরিসাস বন্দরের বাইরে নোঙ্গর করে জুন ২৯, ১৮৫০ সালে বৃটেনের পোর্টস মাউথ-এ পৌঁছে। কলকাতা হতে জাহাজটি রওয়ানা হয়েছিল এপ্রিল ৬, ১৮৫০ সালে।

১৮৫২ সালে যুবরাজ এলবার্ট, রানী ভিক্টোরিয়ার স্বামী, ১৮৬ ক্যারটের কোহ-ই-নূর হীরক খ-কে কেটে নতুন করে পালিশ করিয়ে বর্তমান ওজন ১০৫.৬ ক্যারটে (২১.১২ গ্রাম) নিয়ে আসেন। সেই হতে এই মহামূল্যবান ঐতিহাসিক হীরকখন্ড কোহ-ই-নূর বৃটিশ রানীদের রাজমুকুটের শোভা বর্ধন করছে। বৃটিশ রাজপরিবার কোহ-ই-নূর হীরার অভিশপ্ত ইতিহাস বিশ্বাস করেন যে কারণে রানীদের মুকুটেই শোভা পায় কোহ-ই-নূর। অর্থাৎ বর্তমান রানী এলিজাবেথের পরে এই হীরকখ- আনুষ্ঠানিকভাবে প্রিন্স উইলিয়ামস বৃটেনের রাজা হলে তার স্ত্রী কেট উইলিয়ামসের মুকুটে শোভা পাবে।

কোহ-ই-নূর বৃটিশ রাজপরিবারের হস্তগত হবার কয়েক বছরের মধ্যেই ১৮৫৭ সালে ভারতবর্ষে প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়। ওই বিদ্রোহে শুধু স্থানীয়ই নয় কয়েক হাজার বৃটিশ অফিসার ও তাদের পরিবার নিহত হন। ১৮৫৭ সাল ছিল বৃটিশ রাজের ভারতবর্ষে ন্যূনতম পাঁচশত বছর রাজত্বের কফিনে শেষ পেরেক। ১৮৫৭ সালের পরে মাত্র নব্বই বছর ভারতে বৃটিশ শাসন কায়েম ছিল। এর মাঝে দুই বিশ্বযুদ্ধের পর বিশ্বের বিভিন্ন অঞ্চলের বৃটিশ উপনিবেশ হাতছাড়া হতে থাকে। বড় ধাক্কা লাগে ভারত উপমহাদেশ হাতছাড়া হবার পর। ওই সময় বৃটেন প্রায় দেউলিয়া অবস্থায় চলে যায়।

এখনও টাওয়ার অব লন্ডনে আলাদা দর্শনীর বিনিময়ে বৃটিশ রাজপরিবারের বিভিন্ন অলঙ্কারের মধ্যে তৈমুর রুবী এবং বর্তমান আদলে ‘কোহ-ই-নূর’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। এখনও এই হীরকখ-, যা প্রায় দুই শত বছর মোগলদের এবং সর্বমোট প্রায় সাড়ে তিনশত বছর ভারতবর্ষে মুসলিম শাসকদের ইতিহাসের সাথে জড়িত থেকে বিশ্বখ্যাত হয়েছিল সেই হাজার বছরের পুরাতন মহামূল্যবান হীরকখ-ের প্রদর্শনী আয় দিয়ে বহু বছর উইন্ডসর ক্যাসেল, রাজপরিবারের অন্যতম সম্পদ, রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। আজও এই দর্শনীর আয়ের সিংহভাগ রাজঘরানার ঐতিহ্যবাহী স্থাপনার রক্ষণাবেক্ষণে ব্যবহার হয় বলে কথিত।

বর্তমানে সমগ্র ভারত উপমহাদেশে নাদির শাহ-এর নামকরণ করা হীরকখর নামে বহু প্রতিষ্ঠান আর বিভিন্ন দ্রব্যের নামকরণ করা হয়েছে। ‘কহিনূর’ এখন নির্ভেজাল আর মূল্যবান দ্রব্যের প্রতীক।

এতগুলো বছর পরেও কোহ-ই-নূর বিতর্ক জীবিত। এখনও ভারতের উচ্চ আদালতে এই বিতর্কের সমাধান হয়নি। কোহ-ই-নূর এর দাবিদার এখন তিন দেশÑ পাকিস্তান, ভারত আর আফগানিস্তান। কিন্তু ইতিহাস বলে এই হীরকখ- এ অঞ্চলের সকল মানুষের।

আমি প্রায় দু’দফা চেষ্টা করে অবশেষে ২০১২ সালের জানুয়ারির কনকনে শীত উপেক্ষা করে টাওয়ার অব লন্ডনের ক্রাউন জুয়েলস সেকশনে নিñিদ্র নিরাপত্তায় রক্ষিত কোহ-ই-নূর আর তৈমুর রুবী দেখেছিলাম। গ্রীষ্মে, পর্যটন মৌসুমে, বিশাল লাইনে টিকিট নিতে হলে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়। শীতে পর্যটকদের চাপ কম থাকায় টিকিট পেতে ততোখানি বেগ পেতে হয়নি।

তবে কোহ-ই-নূরের সামনে পর্যটকদের বিশেষ চাপ না থাকায় কয়েক মিনিট মাত্র দাঁড়াতে পেরেছিলাম। ওই কয়েক মিনিটে কোহ-ই-নূরের সুখ-দুঃখের ইতিহাসে ভ্রমণ শেষ করেছিলাম। আজও এত হাজার বছর পরেও কোহ-ই-নূরকে লেখা হচ্ছে বিভিন্ন আঙ্গিকের ইতিহাস, তবুও যে প্রশ্নের উত্তর এখনও খুঁজে পাওয়া যায়নি সে প্রশ্নটা হলো ‘কহিনূর তুমি কার?’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026