বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৪৯

লন্ডন ট্রাফালগার স্কয়ারে ঈদ ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত (ভিডিও)

লন্ডন ট্রাফালগার স্কয়ারে ঈদ ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত (ভিডিও)

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর লন্ডনের ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠিত হল ঈদ ফ্যাস্টিভ্যাল। ব্রিটেনে মুসলিম সম্প্রদায়ের উদ্যেগে এবং মেয়র অব লন্ডনের সহযোগিতায় এই বিশাল আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে লন্ডনের বিভিন্ন ধর্ম ও বর্ণের নারী,পুরুষ ও শিশুসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন। মূলমঞ্চ থেকে ফ্যাস্টিভ্যালটি উপস্থাপনা করেন বিটিশ এমপি রুপা হক এর বোন ও বৃটিশ মুসলিম বাংলাদেশী সেলিব্রেটি প্রেজেন্টার কনি হক।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাদিক খান বলেন রেফারেন্ডামের পরে লন্ডনে অনাকাঙ্খিতভাবে হেইট ক্রাইম বেড়ে গেছে। তবে ভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষ সবাই একে অন্যের পাশে থাকলে যে কোনো অনকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে আশা প্রকাশ করেন লন্ডন মেয়র সাদিক খান।

লন্ডনের মাল্টিকালচার সোসাইটিতে কোনো বিভাজন-বিভক্তির স্থান দেয়া হবে না বলে দৃঢ়ভাবে ঘোষণা দিলেন লন্ডন মেয়র সাদিক খান। শনিবার সেন্ট্রাল লন্ডনের ট্রাফলগার স্কোয়ারে ঈদ ফ্যাস্টিভ্যালে তিনি এ কথা বলেন।

দুপুর ১২টা থেকে বিকেল ৭টা পর্যন্ত চলে ফেস্টিভ্যাল। এতে বিভিন্ন স্টলে ভিন্ন ভিন্ন দেশের খাবার সঙ্গীত ফ্যাশন শোসহ পন্যসামগ্রি তুলে ধরা হয়। কঠোর পুলিশী নিরাপত্তায় ফ্যাস্টিভ্যালে ছিল আনন্দমুখর এক পরিবেশ।

[youtube id=”whvP8rfKfmE” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025