শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজে খুব ভালো করবেন। কারণ তিনি নিজে একজন মা। লিডারশীপ প্রতিযোগিতার অপর প্রতিদ্বন্দ্বী তেরেজা মের কোনো সন্তান নেই। কনজারভেটিভ লিডার নির্বাচনের প্রার্থী এন্ড্রিয়া লিডসম টাইমস নিউজ পেপারে এক স্বাক্ষাৎকারে কথা বলেছেন।
এ
নার্জি সেক্রেটারী এন্ড্রিয়া লিডসমের এই মন্তব্যের কট্টর সমালোচনা করেছে হোম সেক্রেটারী তেরেজা মে সমর্থকরা। যদিও এন্ড্রিয়া লিডসম দাবী করে বলছেন সংবাদপত্রে তার মন্তব্যটি যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
এদিকে লিডারশীপ প্রতিযোগিতায় একটি স্বচ্ছ ক্যাম্পেইনের দাবীতে ৫টি নীতি প্রকাশ করেন হোম সেক্রেটারী তেরেজা মে। তাতে স্বাক্ষর করতে টুইটারে এন্ড্রিয়া লিডসমকেও আহ্বান জানান তিনি।
তবে এন্ড্রিয়া লিডসমের স্বাক্ষাতকারের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি তেরেজা মের পক্ষ থেকে।
টাইমসের স্বাক্ষাতকারে এন্ড্রিয়া লিডসমের বক্তব্য যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে তাঁর টিমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও টাইমস সাংবাদিক বলেছেন এন্ড্রিয়া যা বলেছে তাই তুলে ধরা হয়েছে স্বাক্ষাৎকারে।
শনিবার সকালে নর্থাম্পটনশায়ারের নিজের বাড়িতে সাংবাদ মাধ্যমের সামনে টাইমসে নিজের স্বাক্ষাতকারে প্রকাশিত মন্তব্যের ব্যাপারে কথা বলেন তিনি। তবে রেফারেন্ডামের ক্যাম্পেইনেও একজন মা হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছিলেন তিনি।
ব্রেক্সিট ক্যাম্পেইনার ও এনার্জি সেক্রেটারী এন্ড্রিয়া লিডসম বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর হবার দুই প্রতিযোগির মধ্যে একজন। ৩ সন্তানের জননী এবং কট্টর কনজারভেটিভ মূল্যবোধে বিশ্বাসী এন্ড্রিয়া দ্যা টাইমসে প্রকাশিত স্বাক্ষাতকারে এ বিরুপ ধরনের মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।