রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮

ঈদে ঘরমুখো রেলযাত্রীদের জন্য কতৃপক্ষের পরিকল্পনা

ঈদে ঘরমুখো রেলযাত্রীদের জন্য কতৃপক্ষের পরিকল্পনা

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সড়কজুড়ে খানাখন্দ আর যানজটের কারণে সারাদেশেই মহাসড়কগুলোর অবস্থা বেহাল। তাই সড়কপথে বাড়ি ফেরার যন্ত্রণা থেকে এবারের ঈদে ঘরমুখো মানুষের পরিত্রাণের একমাত্র ভরসা রেল। এসব বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে মনে করছে, এবারের ঈদে রেলপথে গত বছরের তুলনায় যাত্রীদের বাড়তি চাপ থাকবে। এই চাপ সামলাতে তাই বাংলাদেশ রেলওয়ে হাতে নিয়েছে একগুচ্ছ পরিকল্পনা।

রেলওয়ের সূত্র জানায়, ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার জন্য সাত জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বাতিল করা হয়েছে রেল কর্মকর্তাদের ছুটি। ইতিমধ্যেই কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিকভাবে স্টেশন ও প্রয়োজনীয় স্থানে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংযোজন করা হয়েছে ১২টি নতুন ইঞ্জিন।পাশাপাশি টিকেট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নাশকতা রোধে রেলওয়ের নিজস্ব শৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকছে র‌্যাব, পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

রেলমন্ত্রী মুজিবুল হক গণমাধ্যমকে জানান, ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করতে রেলওয়ে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। সীমিত সম্পদের মধ্যেই রেলওয়ে সর্বোচ্চ যাত্রীসেবা দেওয়ার চেষ্টা করবে। ঈদ উপলক্ষে যাত্রীসেবা বাড়ানোসহ অতিরিক্ত যাত্রী বহনে রেল প্রস্তুত রয়েছে। যাত্রীদের সুবিধার জন্য গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।

রেলওয়ে সূত্রে আরো জানা যায়, ২৬ জুলাই বিক্রি হবে ৪ আগস্টের আগাম টিকিট। একইভাবে ২৭ জুলাই ৫ আগস্টের, ২৮ জুলাই ৬ আগস্টের, ২৯ জুলাই ৭ আগস্টের, ৩০ জুলাই ৮ আগস্টের আগাম টিকিট বিক্রি করা হবে।   ঈদ পরবর্তী সময়ের ফিরতি টিকেট আগাম বিক্রি শুরু হবে ২ আগস্ট থেকে। এছাড়া ঈদ ফেরতা যাত্রীদের জন্য রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকেও ২ থেকে ৬ আগস্টের টিকেট বিক্রি করা হবে।   ২ আগস্ট বিক্রি করা হবে ১১ আগস্টের টিকেট। একইভাবে ৩ আগস্ট ১২ আগস্টের, ৪ আগস্ট ১৩ আগস্টের, ৫ আগস্ট ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের আগাম টিকেট বিক্রি করা হবে।

ঢাকা বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা সরদার শাহাদাত আলী বাংলানিউজকে বলেন, ঈদ সামনে রেখে প্রতিদিন বিক্রি হবে প্রায় ২৫ হাজার আসনের টিকিট। ঈদ উপলক্ষে পাঁচদিনে টিকিটধারী প্রায় সোয়া দুই লাখ যাত্রী ঢাকা থেকে বিভিন্ন স্থানে ভ্রমণ করবেন। রেলওয়ে জানায়, ঈদে যাত্রীবাহী ও স্পেশাল ট্রেন পরিচালনার জন্য পূর্বাঞ্চলে প্রতিদিন ১০৭টি এবং পশ্চিমাঞ্চলে পাকশীতে ৫৫টি ও লালমনিরহাটে ২৫টি ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ঈদের তিনদিন আগ থেকে পূর্বাঞ্চলে কনটেইনার এক্সপ্রেস ছাড়া যে কোনো মালবাহী ট্রেন চলাচলও বন্ধ রাখা হবে বলে জানা গেছে।

গত কয়েক মাস ধরে রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের দু’টি কারখানায় বগি মেরামতের কাজ প্রায় শেষ হওয়ার পথে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আবু তাহের বলেন, ঈদ উপলক্ষে চলমান রেলগাড়িগুলোতে ১৩৫টি বগি সংযোজন করা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের পাহাড়তলী কারখানায় ৮০ ও সৈয়দপুরে ৫৫টি বগির কাজ প্রায় সম্পন্ন। তিনি জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ২৯১টি ট্রেন চলাচল করছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই প্রতিদিন ১২২টি ট্রেন চলাচল করে। এর সঙ্গে যোগ হচ্ছে চারটি ঈদ স্পেশাল ট্রেন।

ই-টিকেটিংয়ের মাধ্যমেও ক্রেতারা রেলের টিকেট ক্রয় করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.railway.gov.bd)অনলাইনে টিকেট ক্রয়ের ব্যবস্থা রয়েছে। অনলাইনের মাধ্যমে মোট টিকেটের ২৫ শতাংশ যাত্রীরা নিতে পারবেন বলে জানা গেছে। ই-টিকেটিংয়ে একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। আগামী ঈদে অনলাইনের মাধ্যমে আরও বেশি টিকিট নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নারী ও প্রতিবন্ধীদের জন্য কমলাপুর স্টেশনে আলাদা টিকিট কাউন্টার থাকবে। এসব কাউন্টারে যেন পুরুষ না প্রবেশ করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর রাখা হবে।
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের দুই দিন থেকে সাতদিন পর্যন্ত এক জোড়া করে বিশেষ ট্রেন চলাচল করবে। পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রুটে ঈদের আগের তিনদিন ও পরের দুইদিন থেকে পাঁচদিন পর্যন্ত এক জোড়া করে এবং ঢাকা-খুলনা-ঢাকা রুটে ঈদের আগের তিনদিন থেকে পরের দুইদিন পর্যন্ত এক জোড়া করে স্পেশাল ট্রেন চলাচল করবে।

ঈদ উল ফিতর উপলক্ষ্যে রেলওয়ের আগাম টিকিট বিক্রয় শুরু হবে ২৬ জুলাই। আর ফিরতি টিকিট পাওয়া যাবে ২ আগস্ট থেকে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় আগাম টিকেট বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট ক্রয় করতে পারবেন।

এছাড়া পবিত্র ঈদের দিন ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে এক জোড়া করে স্পেশাল সোলাকিয়া ট্রেন চলাচল করবে। পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর স্পেশাল ট্রেনের সঙ্গে সংযোগ রক্ষা করে লালমনিরহাট ও রংপুর সেকশনে চলাচলরত ট্রেনগুলোকে চালানোর ব্যবস্থা করা হবে। ঈদের পাঁচদিন আগ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোতে সেলুন বরাদ্দ দেওয়া হবে না বলেও জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026