বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:২০

যেভাবে নাম্বার গোপন রেখে কল করবেন

যেভাবে নাম্বার গোপন রেখে কল করবেন

অন্যকিছু ডেস্ক: ইন্টারনেটের কল্যানে অনেক অসাধ্যই সাধন হয়ে যাচ্ছে আজকাল। এই তো কিছুদিন আগেও বিরক্তিকর কল ঠেকাতে কলব্লকের অপশন চালু করেছিল মোবাইল অপারেটরগুলো।

কিন্তু ইন্টারনেটের কারণে এখন আর সেই কলব্লক সেবা গ্রহণের প্রয়োজন হয় না। হাতে থাকা স্মার্টফোনে মাত্র একটি অ্যাপ্লিকেশন ইন্সটল করে নিলেই বিপদজনক ব্যক্তির কাছে নাম্বার গোপন রেখে ফোন দেয়ার সুবিধা গ্রহণ করা যায়।

র্তমানে গুগল প্লে-স্টোরে এমন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যার সাহায্যে অতি সহজেই ফোন থেকে নিজের ব্যক্তিগত নাম্বারটি লুকিয়ে অন্যকে ফোন দিতে পারবেন ব্যবহারকারীরা।

বিষয়টি একটি ম্যাজিকের মতো মনে হলেও অ্যাপসের কল্যাণে সুবিধাটি আজকাল বেশ সহজেই পাওয়া যাচ্ছে। মজার কথা হচ্ছে, এই অ্যাপসগুলো দ্বারা ব্যবহারকারীরা ফোন করবেন, কথা বলবেন। অথচ তার নম্বরটি থাকবে না রিসিভারের কাছে। পুরোদমেই যেন ফ্ল্যাটিং করার মতোই একটি বিষয়।

পরিচয় গোপন করে কল করে দেয়া অ্যাপসগুলোর তালিকার মধ্যে প্রথমে রয়েছে Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker নামের অ্যাপগুলো। এসব অ্যাপের সাহায্যে কাউকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর। এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর দেওয়া অন্য একটি ভুয়া নম্বর প্রদর্শন করে।

তাই কেউ চাইলে এখন নিজের অ্যান্ড্রয়েড ফোনটিতে এর যেকোন একটি অ্যাপস ইন্সটল করে নিয়েই আজ থেকে সুবিধাটি উপভোগ করতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025