রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০

ভিসা ছাড়া বসবাসের অনুমতি দেবে না অস্ট্রেলিয়া

ভিসা ছাড়া বসবাসের অনুমতি দেবে না অস্ট্রেলিয়া

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে ডেস্ক: মঙ্গলবার ঢাকাস্থ অস্ট্রেলীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ১৯ জুলাই শুক্রবার পর্যন্ত যেসব আশ্রয়প্রার্থী ভিসা ছাড়া নৌকা যোগে অস্ট্রেলিয়া এসে পৌঁছেছে, তারা কখনো অস্ট্রেলিয়ায় বসবাস করতে পারবে না। আশ্রয়প্রার্থীরা শরণার্থী হিসাবে গণ্য হলে তাদেরকে পাপুয়া নিউগিনিতে বসবাস করতে হবে।

অস্ট্রেলিয়া অবৈধ অভিবাসীদের আশ্রয়দান বন্ধ করে দিয়েছে। দেশটি গত শুক্রবার প্রতিবেশি পাপুয়া নিউগিনির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় নৌকা যোগে অস্ট্রেলিয়ায় আগত বিদেশিদের প্রক্রিয়াকরণের জন্য পাপুয়া নিউগিনিতে পাঠানো হবে। গত কয়েক মাসে অস্ট্রেলিয়া যাবার পথে কয়েকটি নৌকা ডুবিতে বহু লোকের মৃত্যু হয়েছে। সাধারণত ইরাক, ইরান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারত প্রভৃতি দেশ থেকে শরণার্থীরা অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। অস্ট্রেলীয় সরকার এসব দেশকে নয়া নীতি জানিয়ে দেয়ার একটি কর্মসূচি হাতে নিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড তার দেশের নয়া অভিবাসন নীতি সমর্থন করে বলেছেন, ‘অনভিপ্রেত মৃত্যু’ রোধ করতে তার সরকার এ ব্যবস্থা নিয়েছে। অস্ট্রেলিয়া বলেছে, উত্তাল সাগরে অতিরিক্ত বোঝাই নৌকা যোগে বিপজ্জনক যাত্রা বন্ধে এ উদ্যোগ নেয়া হয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026