রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০

শেখ জায়েদ মসজিদ: বিশ্বের বৃহত্তম মসজিদের একটি

শেখ জায়েদ মসজিদ: বিশ্বের বৃহত্তম মসজিদের একটি

 

 

 

 

 

 

 

 

 

কামরুল হাসান জনি: শেখ জায়েদ মসজিসদ সংযুক্ত আরব আমীরাতের রাজধানী আবুধাবীতে অবস্থিত। এটি সংযুক্ত আরব আমীরাতের বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম মসজিদ। এই মসজিদটি ২০০৭ সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদটির আয়াতন ২২,০০০ স্কয়ার মিটার। এখানে একসাথে ৪০,০০০ জনের নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে। মসজিদের দালানের উচ্চতা ২৭৯ ফুট, ভিন্ন ভিন্ন সাতটি আকারে ৮২টি গম্বুজ, চার কোণে চারটি মিনার এতে পুষ্পশোভিত নকশা রয়েছে। মিনারগুলোর উচ্চতা ৩৫১ ফুট। প্রাকৃতিক নকশা নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে দীর্ঘস্থায়ী মার্বেল পাথর, মূল্যবান পাথর, স্ফটিক ও মৃৎশিল্প।

সরকারী মালিকানাধীন এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে $ ৫৪৫ মিলিয়ন মার্কিন ডলার। এর ডিজাইন ও নির্মাণে ইতালি, জার্মানি, মরক্কো, পাকিস্তান, ভারত, তুরস্ক, মালেশিয়া, ইরান, চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, গ্রীস ও সংযুক্ত আরবসহ অনেক দেশ থেকে কারীগর ও উপকরণ ব্যবহার করা হয়। ৩ হাজার কর্মী এবং ৩৮ টি প্রখ্যাত চুক্তি কোম্পানী এই মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেন।

আমীরাতের সাবেক রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহইয়ান এর সমাধীস্থল মসজিদের পাশে। এখানে মূলত জুম্মা’র নামাজ ও দুই ঈদের নামাজ আদায় করা হয়। একসাথে চল্লিশ হাজার মানুষ নামাজ আদায় করার কথা থাকলেও দুই ঈদে এক থেকে দেড় লক্ষ ছাড়িয়ে যায়। এর মধ্যে প্রায় ত্রিশ হাজারের অধিক বাংলাদেশী। মসজিদের তিনটি প্রার্থনা হল রয়েছে। প্রধান প্রার্থনা হল ছাড়া বাকি দু’টি ছোট হল কক্ষ। হল কক্ষ দু’টি তিন হাজার মুসল্লির ক্ষমতা সম্পন্ন। এর একটি হল কক্ষ মহিলাদের জন্য।

এছাড়াও সপ্তাহের অন্য দিনগুলো পর্যটকদের ভিড়ে থাকে মুখোরিত। ইউএই তে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ এটি। অন্য পর্যটকদের সাথে এখানে সমবেত হয় বাংলাদেশী দর্শনার্থীরাও। সপ্তাহের ছয়দিন কর্মব্যস্ততার মাঝে কেটে গেলেও এই মসজিদে জুম্মা’র নামাজ আদায়ের জন্য শুক্রবারের অপেক্ষা সকলের। সকাল আটটা থেকে সমবেত হতে থাকে মুসল্লিরা। কেউ কেউ এর আগেও এসে হাজির হন। কারণ মসজিদের ভিতর নামাজ আদায়ের জায়গা পূর্ণ হয়ে যায় অনেক আগে এতে বেশির ভাগ আমীরাতে শেখ ও নাগরিকগণ। দেরিতে পৌঁছলে মাঠেও জায়গা পাওয়া দুষ্কর। তাই সকাল থেকে মুসলিদের ঢল নামে এখানে। শুক্রবার জুম্মা’র নামাজ আদায়ের জন্য এখানে সমবেত হয় নূন্যতম দশ হাজার বাংলাদেশী। এ যেন পরবাসে বাংলার মিলন মেলা।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026