শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১১

চার সিরিয়ান ফুটবলারের শিরোশ্ছেদ করেছে জঙ্গিগোষ্ঠী আইএস

চার সিরিয়ান ফুটবলারের শিরোশ্ছেদ করেছে জঙ্গিগোষ্ঠী আইএস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে চার সিরীয় ফুটবলারের শিরোশ্ছেদ করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। নিহতরা সবাই দেশটির শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব আল শাবাবের খেলোয়াড়। গত শুক্রবার ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি মেইলের অনলাইন সংস্করণে এক রিপোর্টে এ খবর জানানো হয়।

আইএস টুইটার বার্তায় এই খবর প্রকাশ করেছে। তবে ঠিক কখন এই শিরোশ্ছেদ করা হয়েছে তা জানা যায়নি। তাদের বিরুদ্ধে কুর্দিদের সংগঠন ওয়াইপিজি’র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল। নিহত ফুটবলাররা হচ্ছেন ওসামা আবু কুয়েত, ইহসান আল শোয়াইখ, নেহাদ আল হুসেন ও আহমেদ আহাওয়াখ। এছাড়াও একজন অজ্ঞাত ব্যক্তির শিরোশ্ছেদ করা হয়েছে একই সাথে।

আইএসের স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাক্কা শহরে জনসম্মুখে ওই চার ফুটবলারকে শিরোশ্ছেদ করে জঙ্গিরা। এ সময় সেখানে অনেক শিশুও উপস্থিত ছিল। তাদের চোখের সামনেই ফুটবলারদের জবাই করা হয়।

ওই চার ফুটবলারের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহী গ্রুপ ওয়াইপিজি’র গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগ এনেছে আইএস। ধারাবাহিক বেশ কয়েকটি টুইটার বার্তায় আইএস শিরোশ্ছেদকৃত ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026