রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩২

২৪শে সেপ্টেম্বর আসছেন লেবার দলের নতুন লিডার: প্রধানমন্ত্রীর মতো হতে পারেন বিরোধীদলে মহিলা লিডার

২৪শে সেপ্টেম্বর আসছেন লেবার দলের নতুন লিডার: প্রধানমন্ত্রীর মতো হতে পারেন বিরোধীদলে মহিলা লিডার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুন ব্রিটেনে গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে পরাজিত হবার পর পদত্যাগ করলেও প্রধান বিরোধী দল লেবার পার্টি লিডার জেরেমি করবিন এখনো পদত্যাগ করেননি।

তিনি নির্বাচনে পরাজয়কে তার লিডারসীপের ব্যর্থতা নয়, তাই পদত্যাগ করবে না বলে সাফ জানিয়েদেন। এমনকি তার বিরুদ্ধে দলীয় এমপিরা অনস্থা আনলেও তিনি পদত্যাগ করতে অপারগতা প্রকাশ করেন।

তবে জেরেমি করবিনের সমর্থকরা বলছেন, জেরেমি করবিন নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারবেন না-এমনটি ভাবার কোনো যুক্তি নেই। লেবার দলের অনেক বড় বড় নেতা প্রধানমন্ত্রী হতে পারেননি বরং নির্বাচনে দলকে ভরাডুবির মুখে ফেলেছিলেন।

দলীয় সমর্থকদের বিপুল সমর্থনে নির্বাচিত নেতা করবিনের প্রতি এমপিদের আচরণকে সহজভাবে নিচ্ছেন না তারা। এমনটি অ্যাঞ্জেলা ঈগলের নির্বাচনী এলাকার লেবার সদস্যরাও জেরেমি করবিনের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। ইতিমধ্যে লেবার পার্টির সাবেক শ্যাডো মিনিস্টার অ্যাঞ্জেলা ঈগল দলের ২০ শতাংশ এমপির সমর্থন নিয়ে দলীয় প্রধান জেরেমি করবিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ করলে আবারো লেবার লিডার নির্বাচনের ইস্যু সামনে এসে দাঁড়ায়। শুধু তাই নয় জেরেমি নির্বাচনের যোগ্যনয় বলেও অনেকে দাবী করলে, তিনি আদালতে যাবার হুমকি প্রদান করেন।

এমন অবস্থায় লেবার লিডারশীপ নির্বাচনে জেরেমি করবিনের নাম ব্যালট পেপারে রাখার সিদ্ধান্ত নিয়েছে পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি। মঙ্গলবার এনএসি’র ১৮-১৪ গোপন ভোটে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির এ সিদ্ধান্তে অনেকে হতাশ।

সর্বশেষ জানা গেছে এ নির্বাচন আগামী দুই মাসের মধ্যে হবে। তবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর লিবারপুলে পার্টির বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। ঐ সম্মেলনের প্রথম দিনই নতুন লিডারের নাম ঘোষণা করা হবে।

জানাযায় গত ২৩ জুনের গণভোটের পর জেরেমি করবিনের পদত্যাগের দাবী উঠে। পরবর্তীতে তিনি পদত্যাগ না করলে ১৭ দিনের মাথায় সোমবার শ্যাডো কেবিনেট থেকে পদত্যাগ করা অ্যাঞ্জেলা ঈগল দলের ২০ শতাংশ এমপির সমর্থন নিয়ে দলনেতা জেরেমি করবিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছেন। এর ফলে নতুন নেতা নির্বাচনের জন্য লেবার দলকে পুনরায় প্রক্রিয়া শুরু হয়েছে।

এই নির্বাচনে ইতিমধ্যে শ্যাডো মিনিস্টার ওয়েন স্মিথ এমপি তার প্রার্থীতা ঘোষণা করেছেন। যদিও এই প্রার্থীতা নিশ্চিত করতে তাকে কমপক্ষে ৫১জন এমপির বা এমইপির সমর্থন পেতে হবে। আর জেরেমি করবিন বর্তমান লেবার পার্টির লিডার হিসেবে কোন ধরনের সমর্থন ছাড়াই নির্বাচনে প্রার্থী হয়েছেন। ফলে এযাবত মোট ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

সপ্তাহ দুয়েক আগে করবিনের প্রতি অনাস্থা এনে গণহারে শ্যাডো কেবিনেট থেকে পদত্যাগ করেন দলের ২০ এমপি। ওই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই করবিনের প্রতি অনাস্থা প্রস্তাব পাশ করেন লেবার দলের এমপিরা। যেখানে করবিনের প্রতি ৪০ জন এমপির সমর্থনের বিপরীতে দলের ১৭২ জন এমপি করবিনের বিপক্ষে ভোট দিয়েছেন। এমন পরিস্থিতিতেও নিজের অবস্থানে সর্বদা অবিচল থেকেছেন খাঁটি বাম রাজনীতিবিদ বলে পরিচিত যুদ্ধবিরোধী নেতা জেরেমি করবিন।

করবিনকে সরাতে দলের গঠনতন্ত্রের ভিন্ন এক কৌশল অবলম্বন করেন বিদ্রোহীরা। লেবার দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ২০ শতাংশ এমপির সমর্থন নিয়ে নেতৃত্বকে চ্যালেঞ্জ করা যায়। এমন চ্যালেঞ্জ এলে পুনরায় নেতা নির্বাচনের আয়োজন করা বাধ্যতামূলক।

এই কৌশলকে কাজে লাগিয়ে করবিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে শ্যাডো কেবিনেট থেকে পদত্যাগ করা অ্যাঞ্জেলা ইগল সম্প্রতি ২০ শতাংশ (৫১ জন) এমপির স্বাক্ষর সংগ্রহ করেন। এরপর দুই সপ্তাহেরও অধিক সময় পার হয়ে গেলেও তিনি করবিনকে চ্যালেঞ্জ করেননি। অপেক্ষা করেছেন নানা চাপের মুখে পড়ে করবিন বিদায় নেন কিনা।

শুরু থেকেই করবিন সাফ জানিয়ে দিয়েছেন, নেতৃত্ব ছেড়ে কোথাও তিনি যাচ্ছেন না। এরপর নানা সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও গত সপ্তাহে তা ব্যর্থ হওয়ার পর সোমবার (১১ জুলাই) করবিনের নেতৃত্বকে আনুষ্ঠানিক চ্যালেঞ্জ করেন অ্যাঞ্জেলা ঈগল। এর ফলে দ্রুত পুনরায় নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে লেবার দলকে।

জেরেমি নেতা নির্বাচিত হওয়ার মাত্র ৯ মাসের মাথায় করবিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ করা হলেও তৃণমূলে তাঁর সমর্থন এখনো শক্তিশালী বলে প্রতিয়মান হয়েছে। নেতৃত্ব নিয়ে এই টালমাটাল অবস্থার মধ্যে প্রতিদিনই করবিনের সমর্থনে বিভিন্ন শহরে সমাবেশ করছেন দলের কর্মীরা। লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে লেবার দলে প্রায় নতুন ৬০ হাজার সদস্য যোগ দিয়েছেন। যার ফলে লেবার দলের মোট সদস্য সংখ্যা প্রায় ছয় লাখ ছাড়িয়ে গেছে। ধারণা করা হচ্ছে, করবিনকে নেতৃত্বে বহাল রাখতে সমর্থন জোরালো করার জন্যই নতুন সদস্যরা যোগ দিচ্ছেন।

২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে লেবার দলের ভরাডুবির পর দলের তৎকালীন নেতা এড মিলিব্যান্ড পদত্যাগ করেন। এরপর নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হলে অনেকটা অপ্রত্যাশিতভাবেই জনপ্রিয় হয়ে উঠেন আজীবন বেকবেঞ্চার হিসেবে থাকা জেরেমি করবিন। সাচ্চা বাম ও যুদ্ধবিরোধী অবস্থানের জন্য পরিচিত করবিন তৃণমূলের বিপুল সমর্থন নিয়ে লেবার দলের নেতা নির্বাচিত হন। কিন্তু শুরু থেকেই তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন দলের এমপিরা। অনেকে কবিনের শ্যাডো কেবিনেটে অংশ নিতে অপারগতা পোষণ করেন।

গত মঙ্গলবার ১২ জুলাই লেবার পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম এনইসির বৈঠক বসে। এতে সিদ্ধান্ত হয় জেরেমি করবিনের প্রার্থী হতে কোন এমপি বা এমইপি’র সমর্থনের প্রয়োজন নেই। একই সভায় কারা কারা ভোট দিতে পারবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারী মাস থেকে যারা পার্টির মেম্বার হয়েছেন তারা লিডারসীপ নির্বাচনে ভোট দিতে পারবেন না। তবে ২৫ পাউন্ড ফি দিয়ে আগামী ১৮ ও ১৯শে জুলাই দুই দিনের মধ্যে রেজিস্টার্ড সাপোর্টার হিসেবে নাম তালিকা ভুক্ত করলে ভোট দিতে পারবেন। পাশাপাশি বিভিন্ন ট্রেড ইউনিয়নের মেম্বাররাও ঐ নির্বাচনে ভোট দিতে পারবেন।

এমপিদের প্রবল বিরোধীতার মুখেও তৃণমূলের বিপুল সমর্থন নিয়ে এক টলায়মান পরিস্থিতিতে গত ৯ মাস নেতৃত্বে বহাল থাকেন জেরেমি করবিন। বিদ্রোহী এমপিরা বলছেন, গণভোটে হেরে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর দ্রুত একটি মধ্যবর্তী নির্বাচনের সম্ভবনা তৈরি হয়েছে। চলতি বছরের মধ্যেই সেই নির্বাচন হতে পারে। যে কারণে তারা মনে করছেন জেরেমি করবিনকে বিদায় দিয়ে দ্রুত এমন কাউকে দায়িত্ব দেয়া উচিত যিনি দলকে ঐক্যবদ্ধ করে নতুন পার্লামেন্ট নির্বাচনে জেতার সম্ভাবনা তৈরি করতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026