বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪

বাংলাদেশী হিন্দু সম্প্রদায় জমি কিনতে পারবে ভারতে

বাংলাদেশী হিন্দু সম্প্রদায় জমি কিনতে পারবে ভারতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতে জমি কেনার সুবিধা পাবেন। তাঁদের জীবনযাত্রা সহজ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারত সরকার।

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সুযোগ-সুবিধার বিষয়ে অনুমোদন দেওয়া হয়। এর ফলে এসব ব্যক্তি ভারতে সম্পত্তি কিনতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, নিজেরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

ছাড়া ভারতের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সংযুক্ত বিভিন্ন কার্ডে যে সরকারি সুবিধাগুলো পাওয়ার কথা, সেগুলোর জন্যও আবেদন করতে পারবেন। একই সঙ্গে ওই ধর্মীয় সংখ্যালঘুরা যে রাজ্যে বাস করেন, সেখানে অবাধে চলাচলের সুবিধা এবং দীর্ঘমেয়াদি ভিসার জন্যও আবেদন করতে পারবেন।

বিজেপি সরকারের নীতির অংশ হিসেবেই আশপাশের দেশ থেকে আসা হিন্দু বা অন্য ধর্মীয় সংখ্যালঘুদের আশ্রয় ও নাগরিকত্ব দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাকিস্তান বা বাংলাদেশ থেকে কোনো মুসলিম নাগরিক ভারতে গেলে এ সুবিধা পাবেন না। আপাতত এসব সুবিধা পাবেন ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানে অবস্থান করা অন্য দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা।

তবে বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে গিয়ে মূলত থাকেন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বা মেঘালয়ের মতো রাজ্যগুলোতে। সেগুলো এখনো এ সুবিধার আওতায় আসেনি। এ ক্ষেত্রে দিল্লিসহ নির্দিষ্ট সাতটি রাজ্যে গিয়ে তাঁরা এ সুবিধা নিতে পারবেন।

বিবিসি জানিয়েছে, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে দীর্ঘমেয়াদি ভিসায় বসবাসরত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরাও এ সুযোগ পাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026