শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:১৫

জেদ্দার মসজিদে নাচ-গান করায় মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড়

জেদ্দার মসজিদে নাচ-গান করায় মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় একটি মসজিদে নাচ-গানের ভিডিও প্রকাশ পেয়েছে। এতে ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। খবর আরব নিউজের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, জেদ্দার ওমর বাসাবিরিন মসজিদের ভেতরে একদল লোক ও শিশু গান গাইছে এবং নাচছে। এ ঘটনার পর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে টুইটারে প্রচারণা শুরু হয়।

জ্যেষ্ঠ বুদ্ধিজীবীদের সমন্বয়ে গঠিত কাউন্সিলের সদস্য শেখ আলি আল হাকামি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ জন্য যারা দায়ী এবং যারা অংশগ্রহণ করেছে তাদের গ্রেফতার করতে হবে। তিনি বলেন, মসজিদ প্রার্থনার জায়গা, এটি নাচ-গানের হলরুম নয়।

সৌদি ইসলামিক সম্পর্কবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের ভেতরে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ইমাম ও মুয়াজ্জিনকে ইতিমধ্যেই তলব করা হয়েছে।

মন্ত্রণালয়ের মক্কা শাখার পরিচালক আলি বিন সেলিম আল আবদালি বলেছেন, যারা আল্লাহর ঘরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025