বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৪

ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় জুমার খুতবা

ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় জুমার খুতবা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জুমার খুতবা নির্ধারণ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। খুতবাটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঠ করা হবে। এটি দেশের সব মসজিদে অনুকরণ ও অনুসরণ করার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

খুতবায় জঙ্গিবিরোধী বক্তব্য উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি সন্তানদের সুরক্ষার জন্য বাবা-মায়ের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

খুতবায় বলা হয়েছে, মহানবী বলেন, সর্বোচ্চ কবিরা গুনাহ হলো মানুষ খুন করা। এখানে মুসলিম-অমুসলিম পার্থক্য করা হয়নি। (সুরা মায়েদা : ৩২) এতে উল্লেখ করা বলা হয়েছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল, সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল।

খুতবায় আরো বলা হয়েছে, ওহে মুসলিমগণ, আপনারা আপনাদের সন্তান-সন্তুতির বিষয়ে বিশেষভাবে মনোযোগী ও সাবধান থাকুন। তাদের সুন্দর চরিত্রের শিক্ষা দিন। তাদের বিষয়ে সজাগ থাকুন যে আপনার সন্তানকে আপনার চোখ ফাঁকি দিয়ে যেন সন্ত্রাসীরা বেড়ে নিতে না পারে। সন্ত্রাসীরা এ অবুঝ সরল কিশোরদের পরিবারের নিয়ন্ত্রণ থেকে ভাগিয়ে নিয়ে নানা অপকর্মের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানাতে চেষ্টা করে থাকে।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026