রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭

আবারো মেয়র প্রার্থী হচ্ছেন কাউন্সিলার রাবিনা খান

আবারো মেয়র প্রার্থী হচ্ছেন কাউন্সিলার রাবিনা খান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খান।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আগামী মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৮ সালের মে মাসে। বাকী আছে এখনও প্রায় দুই বছর সময়। তবে ইতোমধ্যে নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র প্রার্থী।

রাবিনা খান ২০১৫ সালের জুন মাসে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী বর্তমান মেয়র জন বিগসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ২৭ হাজার ভোট লাভ করেন।

এর আগে তিনি সাবেক মেয়র লুৎফুর রহমানের কেবিনেটে অত্যন্ত সফলতার সাথে দীর্ঘ পাঁচ বছর হাউজিং এন্ড রিজেনারেশনের লিড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। টাওয়ার হ্যামলেটসের হাউজিং উন্নয়নে তাঁর ভুমিকা বিভিন্ন সময় প্রশংসিত হয়েছে। কাউন্সিল বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

কাউন্সিলার রাবিনা খান জানান, কমিউনিটির মানুষ চাইলে তিনি নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত রয়েছেন। তিনি আশাবাদী টাওয়ার টাওয়ার হ্যামলেটসের মানুষ তাঁকে সমর্থন করবেন।

টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেট গ্রুপ থেকে এখনো কাকে মেয়র প্রার্থী দেয়া হবে তা নিশ্চিত করা হয়নি। তবে গ্রুপ থেকে সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ অথবা কাউন্সিলার রাবিনা খানকে প্রার্থী দেওয়া হতে পারে। ইন্ডিপেন্ডেট গ্রুপের কাউন্সিলারদে সর্বোচ্চ ভোটে যিনি বিজয়ী হবেন তাকেই মনোনয়ন দেয়া হবে বলে সূত্র দাবী করেছেন।

এদিকে আরেকটি সূত্র নিশ্চিত করেছে সাবেক মেয়র লুতফুর রহমান এখনো কাউকে সমর্থন করেননি। তিনি গ্রুপের উপর ছেড়ে দিয়েছেন। গ্রুপ যাকে সমর্থন করবে তিনি তার হয়েই ক্যাম্পেইন করবেন।

নির্বাচনের এতো আগে প্রার্থীতা ঘোষণার কারণ জানতে চাইলে রাবিনা খান বলেন, একটু আগেভাগে ক্যাম্পেইন শুরু করলে নিজেকে নির্বাচনের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত করতে পারবো। বারার প্রতিটি মানুষের ঘরে যাওয়া সম্ভব হবে। তিনি বর্তমান মেয়র জন বিগস কর্তৃক টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন সংগঠনের ফান্ডি কাটের তীব্র সমালোচনা করে বলেন, আমাদের এমন একজন মেয়রের দরকার যিনি টাওয়ার হ্যামলেটসের মানুষের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করবেন।

তিনি ২০১০ সালে লেবার পার্টির নমিনেশন পেয়ে শ্যাডওয়েল ওয়ার্ডে কাউন্সিলার নির্বাচিত হন। তারপর ২০১৪ সালে অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে একই ওয়ার্ডে পুননির্বাচিত হন।

রাজনীতির পাশাপাশি বৃটেনের মূলধারার বিভিন্ন সংবাদপত্রে তিনি নিয়মিত কলাম লিখেন। রাবিনা খান স্বামী ও তিন সন্তান নিয়ে টাওয়ার হ্যামলেটসে বসবাস করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026