সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩

খুন করার আগে ঔষধ খাইয়েছিলাম: কান্দিলের হত্যাকারী ভাই (ভিডিও)

খুন করার আগে ঔষধ খাইয়েছিলাম: কান্দিলের হত্যাকারী ভাই (ভিডিও)

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানি আলোচিত মডেল কান্দিল বালুচকে খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তার ভাই ওয়াসীম। রোববার পাঞ্জাবের দেরা গাজি খান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার কান্দিল বালুচ খুন হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তার ভাই ওয়াসীম।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওয়াসীম বলে, গত শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাসার সবাই ঘুমিয়ে পড়ে। তারপরই কান্দিলকে খুন করেছি। ওকে হত্যা করার আগে ঔষধ খাইয়েছিলাম। তাই ও কিছুই বুঝতে পারেনি। এই ঘটনায় অন্য কেউ জড়িত নেই।

কান্দিল বালুচ মাদকাসক্ত ছিল। পরিবারের সম্মান রক্ষার্থেই বালুচকে খুন করেছেন বলেও জানিয়েছে ওয়াসীম। বালুচ তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন খোলামেলা ছবি পোস্ট করতেন। এ জন্য তাকে সমালোচনা এবং বিদ্রূপের মুখে পড়তে হয়েছে। এমন কি পরিবারের তরফ থেকেও এমন পোস্ট দিতে বালুচকে নিষেধ করা হয়েছিল।

গত এক সপ্তাহ মুলতানে ছিলেন কান্দিল। তার সপ্তাহ তিন আগে ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটির কাছে নিরাপত্তা চেয়ে চিঠি লিখেছিলেন বালুচ। তিনি জানিয়েছিলেন, তার জীবন হুমকির মুখে। তাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে।

https://www.youtube.com/watch?v=UrfMIIWgh0I&feature=youtu.be

[youtube id=”UrfMIIWgh0I” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026