বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩১

স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় গণভোট হতে পারে আগামী বছর

স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় গণভোট হতে পারে আগামী বছর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেওন বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় একটি গণভোট প্রয়োজনবোধে আগামী বছরের শুরুতেই।

যদিও স্টারজেওনের সঙ্গে গত শুক্রবারের বৈঠকের পর মে কে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে আরেকটি গণভোটের কথা বিবেচনা করার তেমন আগ্রহ দেখা যায়নি।

বিবিসিকে নিকোলা স্টারজেওন বলেন, যুক্তরাজ্য সরকার স্কটল্যান্ডের অবস্থান সুরক্ষিত না রেখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলে গণভোট হতে পারে। তবে স্কটল্যান্ড যুক্তরাজ্য কিংবা ইইউ য়ে থাকতে পারে বলেও জানান স্টারজেওন।

ব্রেক্সিটের দায়িত্ব পাওয়া যুক্তরাজ্যের মন্ত্রী বলেছেন, স্কটল্যান্ডের উদ্যোগে কোনও কাজ হবে বলে তিনি মনে করেন না।

তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, তিনি স্কটিশ সরকারের আনা যে কোনও বিকল্পই বিবেচনা করে দেখবেন। তিনি বলেছিলেন, ২০১৪ সালের ভোটেই স্কটল্যান্ডের জনগণ পরিস্কার বার্তা দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025