শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৩

ইয়র্কশায়ারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আহত ৫

ইয়র্কশায়ারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আহত ৫

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডের ইয়র্কশায়ারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন।

ব্রেইটন এরোড্রোমে এ ঘটনা ঘটেছে রোববার স্থানীয় সময় বিকাল ৬টায়। এতে কেউ নিহত হন নি। কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায় নি। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।

এতে বলা হয়, আহত দু’জনকে আকাশপথে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। অন্য দু’জনকে এম্বুলেন্সে করে নেয়া হয়েছে হাসপাতালে।

পুলিশ বলেছে, আহতদের ক্ষত মারাত্মক। তবে তা সঙ্কটজনক নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026