বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১০

অবশেষে বিয়ের তারিখ ঘোষণা করলেন বলিউড ভাইজান

অবশেষে বিয়ের তারিখ ঘোষণা করলেন বলিউড ভাইজান

বিনোদন ডেস্ক: লুলিয়া ভানতুর শেষমেশ অসাধ্যটা সাধন করেই ফেললেন। বিয়েটা এবার করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। আর সেজন্য ১৮ নভেম্বরকে গাটছড়া বাধার জন্য বেছে নিয়েছেন ভাইজান। তবে সেটা চলতি বছরের ১৮ নম্ভেম্বর না আগামী বছরের ১৮ নভেম্বর তা খোলাসা করেননি কিক তারকা।

সালমান খানের বিয়ে নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে বলিপাড়ায়। এদিকে বিয়ে নিয়ে প্রায়ই সালমানকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার আত্মজীবনী ‘এস অ্যাগেইনস্ট অডস’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সালমানকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করেন সানিয়া।

অনুষ্ঠানে এ টেনিস তারকা সালমান খানকে বলেন,সবাই জানতে চান আপনি কবে বিয়ে করবেন?

প্রশ্ন শুনে কিছুটা লজ্জিত হয়ে সালমান উত্তর দেন, ১৮ নভেম্বর। তিনি আরো বলেন, হ্যাঁ, ১৮ নভেম্বর বিয়ে করব। তবে এই ১৮ নভেম্বরটা কোন বছরের, চলতি না আগামী বছরের? আর পাত্রীটিই কে? এসব প্রশ্নের উত্তরে খোলসা করে কিছু জানাননি দাবাং তারকা।

প্রসঙ্গত, সালমানের বাবা সেলিম খান এবং মা সালমার বিয়ে হয়েছিল ১৮ নভেম্বর। এছাড়া এ অভিনেতার বোন অর্পিতার বিয়েও দুই বছর আগে ১৮ নভেম্বরেই হয়েছিল। তাই গুঞ্জন সালমান খানও বিয়ের দিন হিসেবে ১৮ নভেম্বরকেই বেছে নিবেন।

ব্যাচেলর থাকা নিয়ে কারো কাছ থেকে অভিযোগ শুনতে হয় কিনা জানতে চাইলে বাজরাঙ্গি ভাইজান খ্যাত এ তারকা সানিয়াকে বলেন, ‘আমি কয়েকজনকে চিনি যারা অভিযোগ করেন। আপনি ভাবতেও পারবেন না কতটা চাপ দেওয়া হয়।’

এরপর অভিযোগকারীদের নাম প্রকাশ করে সালমান বলেন, ‘আমি আমার মা এবং বোনদের কথা বলছি। তারা চায় আমি বিয়ে করি।’

বিটাউনে গুঞ্জন, বেশ কিছুদিন ধরেই রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়ার সঙ্গে ডেট করছেন ভাইজান। এমনকি, খান পরিবারের সঙ্গেও সময়ও কাটাচ্ছেন রোমানিয়ান সুন্দরি। তাই লুলিয়ার গলাতেই মালা দেবেন সালমান।

দেখা যাক সুলতান খ্যাত এ তারকা শেষ পর্যন্ত তার পরিবারের ইচ্ছা পূরণ করেন কিনা। আর কাকে বিয়ে করে সালমান তার ব্যাচলর তকমাটা মুছে ফেলবেন তা দেখতেও মুখিয়ে তার ভক্তরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026