বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:১২

বাঙালি শুধু বীর নয়, বেঈমানেরও জাতি

বাঙালি শুধু বীর নয়, বেঈমানেরও জাতি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের পরপরই স্বাধীনতার স্থপতিকে পরিবার-পরিজনসহ হত্যা করার ঘটনা পৃথিবীর ইতিহাসে নেই।

বাঙালি যেমন বীরের জাতি, তেমনি বেইমানের জাতি। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে পারিনি। পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ডই ঘটেছে। কিন্তু বঙ্গবন্ধুর গোটা পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে, তা পৃথিবীর অন্য কোথাও ঘটেনি। শুধু তাই নয়, একটি দলকে ধ্বংস করার চেষ্টাও চলে।

সতর্কাবস্থার ওপর জোর দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি খোলাখুলি বলতে চাইছি না, কিন্তু কি বোঝাতে চাইছি তা বুঝতে পারছেন বলে বিশ্বাস করি। রাজনীতিতে নীরবতা রয়েছে। ভয় এখানেই। মনে রাখবেন, গাছের পাতা যখন নড়ে না, ঝড়ের ভয় ঠিক তখনই। আর এ কারণেই অধিক সতর্কতার সময় এসেছে।

এসময় মন্ত্রী মুক্তিযোদ্ধা হিসেবে নিজের ভাতা কোথায় জানতে চেয়ে বলেন, আমার টাকা কই? আমার ভাতা যদি ব্যাংকে থাকে সেটাও তো জানি না। জানতে পারলে টাকাটা তো আরেক দুস্থ মুক্তিযোদ্ধাকে দিতে পারতাম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025