বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৭

গণপূর্তমন্ত্রীকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

গণপূর্তমন্ত্রীকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মামলা স্থগিত চেয়ে মোশাররফের করা আবেদন তাঁর আইনজীবী আর না চালানোর কথা জানালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

রায়ের পর দুদকের আইনজীবী সাংবাদিকদের বলেন, এ মামলায় আগে দেওয়া রুল খারিজ করে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়েছেন। ফলে ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে এই মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই।

ইঞ্জিনিয়ার মোশাররফ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এক এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর বিরুদ্ধে তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুদক।

পরে ২০০৮ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্টে মামলাটি বাতিলের আবেদন করেন। হাইকোর্ট তখন মামলাটি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। পাশাপাশি হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025