রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৮

তুরস্কে চাকরিচ্যুত উপ-গভর্নরের আত্মহত্যা

তুরস্কে চাকরিচ্যুত উপ-গভর্নরের আত্মহত্যা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর চাকরিচ্যুত হওয়ার খবর শুনে আত্মহত্যা করেছেন দেশটির ম্যানিসা প্রদেশের আহমেতলি জেলার উপ-গভর্নর নেজমি আকমান।

মঙ্গলবার সন্ধ্যায় আকমান নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরপত্তারক্ষীর বন্দুক কেড়ে নিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে ।

আকমান গত দু’বছর ধরে দেশটির ম্যানিসা প্রদেশের আহমেতলি জেলার উপ-গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তুরস্কের স্থানীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কের সরকারি দফতর থেকে এ পর্যন্ত ৪৯ হাজার কর্মকর্তা-কমর্চারীকে গুলেনপন্থী ও অভ্যুত্থানে জড়িত রয়েছে সন্দেহে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তদের তালিকায় নিজের নাম আছে জেনেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে ধারণা করছে জেলা পুলিশ। তার দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানায়, নিহত এ গভর্নর তিন সন্তানের জনক ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026