রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১৭

লন্ডন ওয়েস্টহ্যামে ছুরিকাঘাতে এক যুবক নিহত

লন্ডন ওয়েস্টহ্যামে ছুরিকাঘাতে এক যুবক নিহত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইস্ট লন্ডনের ওয়েস্টহ্যাম লেনের পার্কে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের বয়স ২০ বছর।

টনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত আছে। এছাড়া পোস্টমর্টে সম্পন্নের পর নিহতের পরিচয় প্রকাশ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে স্ট্রাটফোর্ডের একটি পার্কে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে পুলিশ দুই তরুনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে ৩টার দিকে পার্কের বাইরে ওয়েস্টহ্যাম লেনে বিপুল সংখ্যক পুলিশ ও এম্বুলেন্সের গাড়ির উপস্থিতি ছিল।

মেট পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে আনুমানিক ৩টার দিকে স্ট্রাটফোর্ডের একটি পার্কে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং এয়ারএম্বুলেন্স গিয়ে ছুরিকাহত যুবককে মৃত বলে ঘোষণা করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026