শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮

চোখের এলার্জি থেকে বাঁচতে…

চোখের এলার্জি থেকে বাঁচতে…

শরীর স্বাস্থ্য ডেস্ক: অতিরিক্ত ধূলোবালি চোখের এলার্জির অন্যতম কারণ। শরীরের সব অঙ্গ-প্রত্যাঙ্গের মধ্যে চোখ সবচেয়ে বেশি স্পর্শকাতর। তাই চোখের ব্যাপারে বেশি যত্নশীল হতে হবে। একটু অবহেলা বা অযত্ন হতে পারে চিরদিনের জন্য দৃষ্টিশক্তিহীনতার কারণ।

চোখের এলার্জি এড়াতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি যা করতে পারেন:

• শুষ্ক মৌসুমে বাইরে বের হলে নাকে-মুখে মাস্ক এবং অবশ্যই চোখে সানগ্লাস ব্যবহার করবেন।

• গরুর মাংস, চিংড়ি মাছ, ডিম জাতীয় কোন খাবারের কারণে অনেকের অ্যালার্জির সমস্যা হয়। তাই খাওয়া দাওয়ায় সর্তক হোন। খেয়াল করুন এসব খাবারে আপনার সমস্যা হচ্ছে কিনা।

• কন্টাক্ট লেন্স ব্যবহারে সাবধানী হোন। চোখ যদি চুলকায় সাথে সাথে ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে চোখ ধুয়ে ফেলুন। যতটা সম্ভব টিভি বা কম্পিউটারের সামনে কম সময় ব্যয় করুন।

• কার্পেট ব্যবহার করলে তা নিয়মিত পরিষ্কার করা জরুরি। লোমশ পোষা কোন প্রাণী থাকলে সেটা থেকেও চোখে এলার্জি হতে পারে।

ছোট-খাটো ব্যাপারগুলো মাথায় রেখে সচেতন হোন, সুস্থ থাকুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026