শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১১

সন্তানের জন্ম হচ্ছে লন্ডনে

সন্তানের জন্ম হচ্ছে লন্ডনে

বিনোদন ডেস্ক: বলিউড তারকা জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রথম সন্তানের আগমন ঘটছে। এমন খবরে বেশ খোশ মেজাজ বিরাজ করছে সর্বত্র। বেবোর সন্তান বলে কথা। সব ঠিক থাকলে সাইফ-কারিনার সন্তানের জন্ম হবে আগামী ডিসেম্বরে। কিন্তু কোথায় জন্ম দিতে চান এই দম্পতি। মুম্বইতে নাকি অন্য কোথাও?

এ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানান জল্পনা। শোনা যাচ্ছে সন্তানের জন্মের আগেই লন্ডন পাড়ি দেবেন সাইফ-কারিনা। ঝটিকা সফরে যাওয়ার কথা আগে থেকেই ঠিকঠাক। সে সঙ্গে সন্তানের জন্ম দেবেন লন্ডনেই। কিন্তু ভারতের এত নামিদামি হাসপাতাল-ক্লিনিক থাকতে লন্ডন কেন?

সূত্রে জানা গেছে, কারিনার প্রেগন্যান্সির কথা জানাজানি হতেই গণমাধ্যমগুলো নিয়মিত খোঁজ রাখছে। বিষয়টি বেবোর মোটেও পছন্দ নয়।

শুধু তাই নয়, মিডিয়াগুলো যখন মা হওয়ার খবর নিয়ে বেশি মাতামাতি শুরু করছিল তখনই বিরূপ প্রতিক্রিয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এসব কারিনার একদমই ভালো লাগছে না।

তাই সন্তান জন্ম দেয়ার জন্য উপযুক্ত জায়গা হিসেবে লন্ডনকেই বেছে নিয়েছেন সাইফ-কারিনা দম্পতি। সবকিছু ঠিক থাকলে নভেম্বরেই চলে যাবেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026