রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৫

ব্রেইন স্ট্রোকের ঝুঁকি এড়াতে

ব্রেইন স্ট্রোকের ঝুঁকি এড়াতে

শরীর স্বাস্থ্য ডেস্ক: যদি কোন কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহে বাধার সৃষ্টি হয় তাহলেও মূলত ব্রেইন স্ট্রোক হয়। ধূমপান, স্থুলতা, উচ্চ কোলেস্টেরলের মাত্রা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্ত রোগীরা ব্রেইন স্ট্রোকের ঝুঁকিতে থাকেন বেশি।

ব্রেইন স্ট্রোকের এর কিছু লক্ষণ রয়েছে। সর্তক সংকেত হিসেবে জেনে নিন সেগুলো। আপনার পাশের কারও মধ্যে এমন লক্ষণ দেখে গেলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

স্ট্রোকের লক্ষণ হল এক হাতে অথবা উভয় হাতে অবশ কিংবা দুর্বলতা অনুভব করা। রোগীকে হাত উপরে উঠানোর জন্য অনুরোধ করুন। খেয়াল করবেন, হাত উঠাতে পারছেন কি না এবং একইসাথে হাত নিচের দিকে নেমে আসছে কি না। স্ট্রোকে আক্রান্ত হলে রোগী শরীরের ভারসাম্য বজায় রাখতে পারবেন না এবং বিভিন্ন অসুবিধায় ভুগতে থাকবেন।

হঠাৎ করেই প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করলে বুঝতে হবে এটি হেমোরেজিক স্ট্রোকের লক্ষণ।

রোগীর মুখের এক পাশে যদি অসাড়তা বা বেকে যায়, তবে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। ব্রেইন স্ট্রোকের প্রধান লক্ষণ মুখ বেকে যাওয়া ও হাসতে না পারা।

রোগী ঠিকমতো কথা বলতে পারবে না। তাদেরকে একই প্রশ্ন বারবার করলে তারা একই প্রশ্নের বিভিন্ন উত্তর দিবে।

এছাড়াও আরও কিছু উপসর্গ হলো, স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হারানো, চাক্ষুষ বৈকল্য ও ভারসাম্যহীনতা। এই লক্ষণগুলোর কোনটি যদি রোগীর মাঝে দেখতে পান তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026