সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭

ভয়াবহ বিস্ফোরণে সোমালিয়া বিমানবন্দরে নিহত ১৪ জন

ভয়াবহ বিস্ফোরণে সোমালিয়া বিমানবন্দরে নিহত ১৪ জন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রাজধানী মোগাদিসুর বিমানবন্দরে বিস্ফোরণের পরপরই বিমানবন্দর থেকে গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

আল-জাজিরার খবরের বরাত দিয়ে জানা যায়, গুলির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ঘটনার পরপর দুটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সোমালিয়ার একটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

হামলাকারী কে বা কতজন, উদ্দেশ্যই বা কি; এসব কিছু জানাতে না পারলেও মোগাদিসুর পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে জঙ্গি হামলা বলেই সন্দেহ করছে।

এছাড়া বিস্ফোরণটি বিমানবন্দরের চেক ইন কাউন্টারের কাছে হলেও সেখানে পৌঁছানো সম্ভব হয়নি বলেও জানিয়েছে পুলিশ।

রয়টার্স জানিয়েছে, নিহতদের অধিকাংশই বিমানবন্দরে আসা যাত্রী কিংবা তাঁদের স্বজন। এছাড়া চেক ইন কাউন্টারের কাছে হামলা হওয়ায় সেখানকার বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী হতাহত হতে পারেন বলে মনে করছে প্রশাসন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরব এবং আফ্রিকাভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, বিমানবন্দর এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। জঙ্গিরা বিমানবন্দরে অবস্থানরত মানুষদের জিম্মি করেছে বলেও অসমর্থিত সূত্রে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026