সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট

মাঈনুল ইসলাম নাসিম: ২৬ কোটি জনসংখ্যা অধ্যুষিত রাষ্ট্র ইন্দোনেশিয়ার সাথে ১৬ কোটি জনগনের দেশ বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত বলে জানিয়েছেন জাকার্তায় দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন।

যুগ যুগ ধরে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক দু’দেশের সরকার ও জনগনের মাঝে, যা দিনে দিনে আরো সুদৃঢ় ও সুসংহত হচ্ছে। উভয় দেশের তরফ থেকেই উচ্চ পর্যায়ের সরকারী সফর বিনিময়ের পাশাপাশি শীর্ষ ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াত এবং পিপল টু পিপল যোগাযোগ সাম্প্রতিককালে আশাব্যঞ্জক হারে বৃদ্ধি পেয়েছে, একান্ত আলাপচারিতায় সম্প্রতি এমন সুসংবাদই দিলেন রাষ্ট্রদূত। সাগরবক্ষে দুই প্রতিবেশী রাষ্ট্র পাপুয়া নিউগিনি এবং পূর্ব তিমুরেরও দায়িত্বে আছেন তিনি জাকার্তা থেকে।

পেশাদার কূটনীতিক নাজমুল কাওনাইন বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সত্যিকার অর্থেই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম যে ক’টি রাষ্ট্র বাংলাদেশকে সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়, ইন্দোনেশিয়া তার মধ্যে অন্যতম।

১৯৭২ সালের ১০ই জানুয়ারি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের পরপরই ইন্দোনেশিয়া কর্তৃক ঐ স্বীকৃতির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি ইন্দোনেশিয়ার জনগনের গভীর শ্রদ্ধা প্রতিফলিত হয়েছিল। বানদুং সম্মেলন তখন সহায়ক ভূমিকা পালন করে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নে, যার মূল ভিত্তি ছিলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরীতা নয়।

রাষ্ট্রদূত জানান, ৭২ সালের ঐ মাসেই জাকার্তায় বাংলাদেশ দূতাবাস স্থাপনের নির্দেশনা প্রদান করেন




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026