মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮

তথ্যমন্ত্রী ইনুর দেয়া হিন্দি সাক্ষাৎকারের ভিডিও নিয়ে তুমুল ভাইরাল

তথ্যমন্ত্রী ইনুর দেয়া হিন্দি সাক্ষাৎকারের ভিডিও নিয়ে তুমুল ভাইরাল

রাজনীতি ডেস্ক: টিআর ও কাবিখার প্রকল্পে দুর্নীতি নিয়ে সাংসদদের চোর বলে সংসদে ক্ষমা প্রার্থনার পর তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনু এবার আরও একটি নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন। প্রতিবেশি দেশ ভারতের একটি টিভি চ্যানেলকে দেয়া একটি হিন্দি সাক্ষাৎকার এই বিতর্কের জন্ম দিয়েছে।

ব্লগার ও অনলাইন একটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ফেসবুকে এক পোস্টে ওই সাক্ষাৎকারের বিষয়টি জানিয়েছেন।

তথ্যমন্ত্রীর এই হিন্দি সাক্ষাৎকারের ভিডিওটি নেটি দুনিয়ায় (সামাজিক যোগাযোগের মাধ্যম) তুমুল ভাইরাল হয়েছে। অনেকেই শেয়ার করছেন ওই ভিডিওটি।

এদিকে এই সাক্ষাতকারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভাঙ্গা ভাঙ্গা হিন্দিতে দেয়া তথ্যমন্ত্রীর সাক্ষাতকাটির নিয়ে ফেসবুকে অনেকে সমালোচনা করেছেন। আবার অনেকে তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

আব্দুর রহমান নামের একজন লিখেছেন, ভাইজান, খুবই লজ্জার কথা, আমার ছোট্ট মেয়ে রীতিমত হিন্দি পারে, আর আপনি পারেন না। অবশ্য আমি নিজেও হিন্দি পারি না।

গোলাম মোস্তফা ফারুক লিখেছেন, আমাদের ক্রিকেটার সালমারা একটু-আধটু উর্দুতে বললে হয়ে যায় রাজাকার। আর মন্ত্রীরা হিন্দিতে টিভি সাক্ষাৎকার দিলে হয়ে যায় বন্ধু রাষ্ট্রের প্রতি প্রেম ভালবাসার বহিঃ প্রকাশ, হায়রে চেতনা!

আল-আমিন শেখ লিখেছেন, তথ্যমন্ত্রী হিন্দিতে সাক্ষাতকার দেখে আমি খুব লজ্জিত। এই বাংলা ভাষার জন্য আমরা ১৯৫২ তে প্রাণ বিসর্জন দিয়েছিলাম। তথ্যমন্ত্রী বাংলাতেই সাক্ষাতকারটি দিতে পারতেন। আর সেটা অনেক সম্মান বয়ে আনতো।

মাসুম পারভেজ মুক্তা তথ্যমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে লিখেছেন, হিন্দি কি বলা জরুরি ছিল?

ইমরুল কায়েস লিখেছেন হা হা হা । ইনু সাব নে বহত আচ্ছা হিন্দি বোলা, উর্দুকো বলৎকার কিয়া, সাত সাত হিন্দি কো ভি নেহি ছোড়া।

আরিফ ফোরকান লিখেছেন, আমি হিন্দি ভালো বুঝিনা, কিন্তু এখন মনে হচ্ছে হিন্দি জানা দরকার; নইলে দেশের গুরুত্তপুর্ণ মানুষদের হিন্দিতে দেয়া সাক্ষাৎকারের মর্মোদ্ধার করা মুস্কিল হয়ে যাবে।

ওই সাক্ষাৎকারের ভিডিওতে তথ্যমন্ত্রী জঙ্গিবাদ, মুক্তিযুদ্ধে জামায়াতের সঙ্গে পাকিস্তানের আঁতাত, পাকিস্তান গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ড এবং বর্তমান জামায়াতে ইসলামীর নেতাদের বিচার নিয়েই কথা বলেছেন। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে হামলার পরপরই এই সাক্ষাৎকার দেন তিনি।

ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে, ভারতীয় টিভি চ্যানেল ‘তেজ’ এর এক নারী প্রতিবেদককে সাক্ষাৎকার দিচ্ছেন তথ্যমন্ত্রী।

উইকিপিডিয়াতে গিয়ে দেখা যাচ্ছে, ‘তেজ’ টিভি চ্যানেল সম্প্রচারে আসে ২০০৪ সালের ৩১ ডিসেম্বর। এটি মূলত হিন্দি ভাষাভিত্তিক ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল।

উল্লেখ্য, সম্প্রতি টিআর ও কাবিখার প্রকল্পে দুর্নীতি নিয়ে এমপিদের জড়িয়ে বক্তব্য দেয়ায় তোপের মুখে আছেন তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনু। ইতিমধ্যে তিনি তার বক্তব্যের জন্য তিনবার ক্ষমা চেয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026