বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:২৬

বৃটিশ নাগরিক সামিয়ার নিজ দেশ পাকিস্থানে আকস্মিক অস্বাভাবিক মৃত্যু

বৃটিশ নাগরিক সামিয়ার নিজ দেশ পাকিস্থানে আকস্মিক অস্বাভাবিক মৃত্যু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানে পরিবারের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে মৃত্যু হয়েছে বৃটিশ যুবতী সামিয়া শাহিদের (২৮)।

অভিযোগ করা হয়েছে, তার স্বাভাবিক মৃত্যু হয় নি। তাকে হত্যা করা হয়েছে। তিনি পরিবারের অমতে বিয়ে করেছিলেন। এ জন্য পরিবারের সম্মান রক্ষার জন্য তাকে হত্যা করা হয়েছে। তিনি অনার কিলিংয়ের শিকার হয়েছেন। তার মৃত্যুর কথা কর্তৃপক্ষকে ২০শে জুলাই জানিয়েছেন তার পিতামাতা।

এ বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।

সামিয়া শাহিদ বৃটেনের ব্রাডফোর্ডে বসবাস করতেন। গত সপ্তাহে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। সেখানে তিনি মারা যান। তবে কি কারণে তিনি মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায় নি।

সামিয়ার স্বামী মুখতার কাজিম দাবি করেছেন, পরিবারের অমতে সামিয়া তাকে বিয়ে করায় তাকে হত্যা করা হয়েছে। এ অভিযোগে পরিবারের দু’সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান মুজাহিদ আকবার বলেছেন, কোন আশঙ্কাকেই উড়িয়ে দেয়া যায় না। এটা হতে পারে একটি অনার কিলিং। তবে আমরা তার মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছি।

পুলিশের মুখপাত্র নাবিলা গজনফর বলেছেন, ওই সময় সামিয়া শাহিদের পিতামাতা পুলিশকে বলেছেন যে, তারা সামিয়াকে তার কক্ষের ভিতর মৃত অবস্থায় পেয়েছেন। তখন তার মুখ থেকে তরল পদার্থ গড়িয়ে পড়ছিল।

এর আগে সামিয়ার আরও একটি বিয়ে হয়েছিল। সেই স্বামী তার এক কাজিন। পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সামিয়ার স্বামী কাজিম বলেছেন, দুই বছর আগে তাকে বিয়ে করার জন্য সামিয়া প্রথম স্বামীকে তালাক দেন। এতে তার ওপর ভীষণ ক্ষিপ্ত ছিল তার পরিবার।

এ নিয়ে ব্রিটিশ মিডিয়াও চলছে তোলপাড়। সামিয়ার ঘনিষ্টজনরা সরাসরি কিছূ না বললেও তারা বলছেন, এটা স্বাভাবিক মৃত্যু নয়।

উল্লেখ্য, এর দু’ সপ্তাহেরও কম সময় আগে পাকিস্তানের সামাজিক মিডিয়ায় সেলিব্রেটি হয়ে ওঠা কানদিল বেলুচ নামের এক যুবতীকে হত্যা করে তার ভাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025