বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০১

মিডিয়ার ওপর বেজায় চটেছেন মিসেস খান

মিডিয়ার ওপর বেজায় চটেছেন মিসেস খান

বিনোদন ডেস্ক: গত কয়েকদিন ধরেই কারিনা কাপুর খানের মা হওয়ার বিষয়টি নিয়ে মিডিয়ায় বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ হয়েছে। এর মধ্যে কিছু সংবাদ সত্যি হলেও বাকিগুলো ছিল মনগড়া এমনটাই বলেছেন খোদ কারিনা।

এমনকি কারিনা যেখানেই গিয়েছেন সেখানেই তার পিছু নিয়ে ছবি তোলার চেষ্টা করেছেন পাপ্পারাজ্জিরা। বিশেষ করে কয়েকদিন আগে এয়ারপোর্টে তার বেবি বাম্প এর ছবি তোলায় বেজায় চটেছেন এই অভিনেত্রী। বিষয়টিকে বাড়াবাড়ি বলেও অভিহিত করেছেন তিনি।

কিন্তু এরপরও মিডিয়াকর্মীরা পিছু হটেননি কারিনার। বরং তার বাসার আশেপাশেও কয়েকজন ফটোগ্রাফার ছবি তোলার জন্য ঘুরাঘুরি করেছেন। আর তাতে করে কারিনা কঠিন এক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চলতি বছরই মা হতে যাচ্ছেন। আর প্রথম সন্তান না হওয়া পর্যন্ত মিডিয়ার সঙ্গে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন তিনি।

এরই মধ্যে কারিনার এমন সিদ্ধান্ত পরিণত হয়েছে টক অব দ্যা বলিউড এ। এর আগে মিডিয়ার প্রতি এমন কঠিন সিদ্ধান্ত কোনো অভিনেত্রীই নেননি।

সম্প্রতি এ বিষয়ে একটি বলিউডভিত্তিক চ্যানেলে কারিনা বলেন, মা হতে যাবো এটা সুখের খবর। কিন্তু মিডিয়া বিষয়টি নিয়ে মুখরোচক সংবাদ প্রকাশের জন্য বাড়াবাড়ি করছে। এমনকি কিছু মিথ্যা তথ্যও প্রকাশ করছে।

ফটোগ্রাফাররা আমার বাড়ির বাইরে ঘুরাঘুরি করছেন। এটাকে বাড়াবাড়ি নয়তো কি বলবেন! এ কারণেই মিডিয়ার সঙ্গে এখন আর কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026