শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এবার বিমানের নাম রাখা হলো ক্রিস্টিয়ানো রোনালদো। সপ্তাহ খানেক আগে পর্তুগালের এ ফুটবলারের নামে একটি বিমানবন্দরের নাম রাখা হয়।
রোনালদোর জন্মস্থান পর্তুগালের দ্বীপরাজ্য মাদেইরার রাজধানী ফুনচাল বিমানবন্দরের নাম পাল্টে রাখা হয় ক্রিস্টিয়ানো রোনালদো বিমানবন্দর। পর্তুগালকে প্রথম কোনো ফুটবল শিরোপা জেতানোয় রোনালদোর প্রতি এই সম্মান দেখায় মাদেইরার প্রেসিডেন্ট মিকুয়েল। তার নেতৃত্বে এবার ইউরো কাপের শিরোপা জিতেছে পর্তুগাল।
আর এবার রোনালদো আরো বড় সম্মান পেলেন। আয়ারল্যান্ডের বিখ্যাত বিমান সংস্থা রায়ানএয়ার। ফুনচাল থেকে আয়ারল্যান্ডে যাতায়াত করা তাদের একটি বিমানের নাম রোনালদোর নামের সঙ্গে মিলিয়ে রেখেছে রায়ানালদো।
এমন খবর দিয়েছে স্পেনের ক্রীড়া সাময়িকী মার্কা। আয়ারল্যান্ডের এ বিমান সংস্থাটি নিজেদের টুইটার পেজে নয়া এ বিমানের একটি ছবি পোস্ট করেছে।
নিচে লিখেছে, রোনলদো, তোমার ফেভারিট এয়ারলাইনের পক্ষ থেকে তোমার নতুন বিমানবন্দরে অভিনন্দন।’ দল ছাড়া রোনলদো একাকী কোথায় যেতে চাইলে ব্যক্তিগত জেট বিমানে যান।