শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭

কানব্যথায় কী করবেন না

কানব্যথায় কী করবেন না

অধ্যাপক এ এফ মহিউদ্দিন খান: জীবাণুর সংক্রমণ বা অন্য কোনো কারণে প্রদাহের ফলে কানে ব্যথা হতে পারে।

কানের আরও কিছু রোগে এবং টনসিল, দাঁত, গলা ও মুখের বিভিন্ন সমস্যায়ও কানে ব্যথা হতে পারে।

আবার কখনো কখনো কান বন্ধ থাকে, পিঁ পিঁ শব্দ হয়। এ রকম হলে অনেকে নিজে নিজেই কানে খোঁচাখুঁচি করে থাকেন। এতে ক্ষতির আশঙ্কাই বেশি। জেনে নিন, কানে সমস্যা হলে কী কী করা উচিত নয়:

* কানে ব্যথা বা অস্বস্তি হলে কানে আঙুল, ম্যাচের কাঠি, ক্লিপ বা এ ধরনের অন্য কোনো জিনিস দিয়ে খোঁচাবেন না। বাইরের কোনো কিছুই কানে ঢোকানো ঠিক নয়। এতে কানের ভেতরে মারাত্মক ক্ষত তৈরি হতে পারে।

* কানে কখনোই কটন বাড ঢোকাবেন না। এটি কাঠি এবং ক্লিপের মতোই ক্ষতিকর।

* কানে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ড্রপ ব্যবহার করবেন না। না বুঝে এ রকম ড্রপ দিলে পরবর্তী সময়ে জটিলতা হতে পারে।

* মাঝবয়সী বা বয়স্ক মানুষের গলায় কিছু মারাত্মক রোগের কারণে কানে ব্যথা হতে পারে। তাই কানে ব্যথা হলে তাঁদের গলনালি ও শ্বাসনালিতে কোনো জটিল সমস্যা রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে হবে।

মোট কথা, কানে ব্যথা বা কোনো অস্বস্তি হলে কারণ নির্ণয় করে চিকিৎসা করাতে হবে। এ জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026