বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯

আমেরিকা থেকে পালাতে পারেন আলোচিত ব্যাক্তি ফতেউল্লাহ গুলেন

আমেরিকা থেকে পালাতে পারেন আলোচিত ব্যাক্তি ফতেউল্লাহ গুলেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বহিষ্কার এড়াতে আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় ও বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেন পেনসিলভানিয়ার নিজস্ব বাসভবন থেকে পালাতে পারেন। এমন মন্তব্য করেছেন তুরস্কের আইন ও বিচারমন্ত্রী বাকির বোজদাগ। আঙ্কারা সরকার গোয়েন্দা মারফত এই তথ্য পেয়েছে বলে জানান তিনি।

বেসরকারি তুর্কি চ্যানেল হাবেরতুর্ক টেলিভিশন নিউজ নেটওয়ার্ককে বাকির বলেন, ৭৫ বছর বয়সী গুলেন অস্ট্রেলিয়া, মেক্সিকো, কানাডা, দক্ষিণ আফ্রিকা কিংবা মিশরে পালিয়ে যেতে পারেন। এসব দেশের সঙ্গে তুরস্কের কোনো বন্দি বিনিময় চুক্তি নেই।

গুলেনের বিরুদ্ধে ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থান পরিচালনার অভিযোগ তুলেছে তুর্কি সরকার। কিন্তু গুলেন এই অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন এবং ওই সহিংসতার সঙ্গে যেকোনো ধরনের সম্পৃক্ততার বিষয় অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থান দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানেরই সাজানো নাটক যাতে এরদোগান বিরোধীদলের ওপর কঠোর ব্যবস্থা নিতে পারেন এবং প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা বাড়াতে পারেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025