বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩

পদ্মা সেতুর পাথর খালসের মধ্য দিয়ে শুরু হচেছ দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা

পদ্মা সেতুর পাথর খালসের মধ্য দিয়ে শুরু হচেছ দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পদ্মা সেতুর পাথর খালসের মধ্য দিয়ে পায়রা সমুদ্র বন্দরের শুভ সুচনা হতে যাচ্ছে।

আগামী ৩১ জুলাই বাণিজ্যিক জাহাজ এমভি ফরচুন বার্ড ৫৩ হাজার টন পাথর নিয়ে রামনাবাদ চ্যানেলের বহির্নোঙরে পৌঁছবে বলে বন্দর সুত্রে জানা গেছে। ১লা আগষ্ট সোমবার পন্য খালাসের মধ্য দিয়ে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

পায়রা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন সাইদুর রহমান জানান, রবিবার রাতের মধ্য চীন থেকে পাথর নিয়ে বাণিজ্যিক জাহাজ এমভি ফরচুন বার্ড বন্দরের বর্হিনোঙরে পৌঁছানোর সম্ভবনা রয়েছে। পণ্য খালাসের জন্য পায়রা বন্দর সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এর মাধ্যমে পায়রা সমুদ্র বন্দরে পণ্য খালাসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খুব শীঘ্রই আরও কয়েকটি বিদেশি জাহাজ পণ্য নিয়ে পায়রা বন্দরে পৌঁছাবে। তিনি আরো জানান, পণ্য খালাসের দিন থেকেই লাইটারেজ অপারেশনাল কার্যক্রম শুরু হবে।

এর ফলে নিরাপদ পণ্যাদি নদীপথে পরিবহনের মাধ্যমে আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। এমভি ফরচুন বার্ডের স্বত্ত্বাধিকারী সিলেটের আমদানিকারক জালাল উদ্দিন জানান, আমদানি করা পাথরগুলো মূলত ‘ক্রাসিং স্টোন’। এর বড় অংশই পদ্মা সেতু নির্মাণের জন্য চীন থেকে আনা হয়েছে।

বন্দর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন সাইদুর রহমান আরো জানান, অন্যান্য বন্দরে জাহাজ চলাচলে যেমন জোয়ার-ভাটার ওপর নির্ভর হতে হয়। পায়রাবন্দরে এ ধরনের সমস্যা হবেনা। নদীর গভীরতা বেশি থাকায় ২৪ ঘণ্টা জাহাজ চলাচলের সুযোগ রয়েছে।

এরই মধ্যে রামনাবাদ মোহনা থেকে কাজল, তেঁতুলিয়া নদী হয়ে কালীগঞ্জ পর্যন্ত সমুদ্রের (নৌপথের) গভীরতা যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। কাউয়ারচরে বাতিঘর স্থাপনের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। সাগর মোহনা থেকে রামনাবাদ চ্যানেল পর্যন্ত নদীতে সিগন্যাল বয়া এবং তীরে সিগন্যাল বাতি স্থাপন করা হয়েছে। চলতি বছর লালুয়ার চারিপাড়াসহ আশপাশ এলাকার অন্তত সাত হাজার একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া চুড়ান্তের পথে। এ প্রকল্পের জন্য ৩শ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, মূল বন্দরের কাজ শুরু করতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই বন্দর এলাকা এক্সক্লুসিভ জোনে পরিণত হবে।

এছাড়াও নৌবাহিনীকে আধুনিক এবং ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে শীঘ্রই সাবমেরিন সংযোজিত হতে যাচ্ছে। পায়রা সমুদ্র বন্দরের পাশে স্থাপিত হচ্ছে আধুনিক নৌঘাঁটি। শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হকের নামানুসারে প্রায় ৫শ একর জমির ওপর স্থাপিত এ ঘাঁটির নামকরণ করা হয়েছে বানৌজা শের-ই-বাংলা।

এদিকে স্থানীয়রা মনে করেন, পায়রা সমুদ্র বন্দর চালু হলে দক্ষিণের অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শিল্পকারখানা গড়ে উঠবে। বিদেশিরা এ অঞ্চলে বিনোয়োগ করতে উৎসাহিত হয়ে উঠবেন।

কলাপাড়া পৌর মেয়র বিপুল হালদার জানান, পায়রা সমুদ্র বন্দর এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সহায়তা করবে। অর্থনৈতিক কাঠামোকে আরো সমৃদ্ধ করবে। তাছাড়া নৌঘাঁটির মাধ্যমে দক্ষিণাঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সুন্দরবনের অপরাধ দমন সম্ভব হবে। দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞচিত্তে অভিণন্দন জানাই।

২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দর প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ২০১৮ সালের মধ্য এর কার্যক্র সম্পূর্ন ভাবে চালু করার প্রতিশ্রুতি দেন। বন্দরকে ঘিরে প্রকল্প এলাকায় এখনও চলছে বিরামহীন কর্মযজ্ঞ।

অসংখ্য শ্রমিক কাজ করে যাচ্ছেন। প্রকল্প এলাকায় টার্মিনাল স্থাপন, সৌরবিদ্যুত, সিস্টেম চালু, পল্লীবিদ্যুতের সংযোগ, প্রশাসনিক ভবন নির্মাণ, নিরাপদ পানির সরবরাহে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন সহ প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্য সম্পন্ন হয়েছে।

এরই মধ্যে প্রকল্প এলাকা পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়েছে। উপজেলা সদর কলাপাড়া থেকে সড়ক পথে রয়েছে দ্বিমুখী যোগাযোগ সুবিধা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026