শীর্ষবিন্দু নিউজ: রাজধানীর যে কোন একটি এলাকায় আজ অফিস ছুটির পর টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধে একটি সাময়িক মহড়া বা ড্রিলের আয়োজন করা হয়েছে।
বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত দুইটার মধ্যে এই মহ
ড়া অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও কয়েকটি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।
বিটিআরসি কার্যালয়ে রোববার এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই এ মহড়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে বিটিআরসিসহ মুঠোফোন অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরসহ সংশ্লিষ্ট টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এই মহড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কারিগরি সহযোগিতা করবে বিটিআরসি ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে গত ১লা জুলাই সন্ত্রাসী হামলার পর জরুরি পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হবে। গুলশানে ওই দিন সন্ত্রাসী হামলার সময় টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্যায় পড়েছিল।