সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১

লেইটনস্টোন আন্ডারগ্রাউন্ড স্টেশনে হামলাকারীর যাবজ্জীবন জেলদন্ড

লেইটনস্টোন আন্ডারগ্রাউন্ড স্টেশনে হামলাকারীর যাবজ্জীবন জেলদন্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইস্ট লন্ডনের আলোচিত ঘটনা লেইটনস্টোন আন্ডারগ্রাউন্ড স্টেশনের হামলাকারীকে যাবজ্জীবন জেলদন্ড দিয়েছেন লন্ডনের ওল্ডবেইলি আদালত।

আদালত রায়ে উল্লেখ্য করেন, হামলাকারী মুহিদ্দিন মিয়ার মানসিক রোগেও আক্রান্ত। সে বর্তমানে ব্রাডমোর সিকিউর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আন্ডারগ্রাউন্ডে হত্যার উদ্দেশ্যে হামলার ৪টি অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।

তবে সেখান থেকেই তার সাজার মেয়াদ শুরু হবে। প্যারোলে মুক্তির কথা বিবেচনা করার আগে তাকে অন্তত সাড়ে ৮ থেকে ৯ বছর জেল খাটতে হবে বলে আদালতের বিচারক রায়ে উল্লেখ করেছেন।

আদালতের রায়ের সূত্রে আরো জানা যায়,  ইসলামিক স্টেইট দ্বারা অনুপাণিত হয়ে এই হামলা চালায় বলে আদালদের শুনানিতে বলা হয়েছে। তবে হামলাকারী ২০০৬ সাল থেকে মানসিক রোগে ভুগছেন বলেও আদালতে উল্লেখ করা হয়। হামলার সময় সে সিরিয়ান ব্রাদারদের জন্যে রক্তের বিস্ফোরণ ঘটাতে চায় বলে চিৎকার করে।

এ সময় অন্য একজন লোক তাকে লক্ষ্য করে, ইউ আর নট মুসলিম বলেও চিৎকার করেছিল। স্টেশনের সিসিটিভি ক্যামেরা এবং উপস্থিত এক যাত্রীর মোবাইলে ধারণকৃত ফুটেজে এসব চিৎকারের চিত্র দেখা গেছে। হামলাকারী মুহিদ্দিন মিয়ার ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডের সানসম রোডে বসবাস করতেন।

আদালতের শুনানিতে বলা হয়েছে, ২০১৫ সালের ৫ ডিসেম্বর লেইনস্টোন আন্ডারগ্রাউন্ড স্টেশনের ভেতরে যাত্রীদের ধরে গলা কেটে হত্যার চেষ্টায় হামলা চালিয়েছিল ৩০ বছর বয়সী মুহিদ্দিন মিয়ার। গলা কেটে হত্যার উদ্দেশ্যে স্টেশনের ভেতরে টিকেট কাউন্টারের সামনে ৫৭ বছর বয়সী এক যাত্রীকে ঝাপটে ধরেছিল সে। এ সময় অন্যযাত্রীদের সহযোগিতায় পুলিশ ডাকা হলে তাকে গ্রেফতার করে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026