শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৩

ইংল্যান্ডে প্রতি ১৪ প্রাপ্তবয়স্কের ১ জন শৈশবে যৌন নির্যাতনের শিকার

ইংল্যান্ডে প্রতি ১৪ প্রাপ্তবয়স্কের ১ জন শৈশবে যৌন নির্যাতনের শিকার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ড ও ওয়েলসে প্রতি ১৪ জন প্রাপ্তবয়স্ক বাসিন্দার একজন শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। বৃটেনের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) এক উপাত্তে এ চিত্র উঠে এসেছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। এ প্রথমবারের মতো ওএনএস এ ধরণের গবেষণা করেছে।

বার্ষিক অপরাধ জরিপে গড়ে ৭ শতাংশ প্রাপ্ত বয়স্ক ব্যাক্তি বলেছেন শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তারা। তবে নারীদের বেলায় এ হার ১১ শতাংশ, আর পুরুষের বেলায় ৩ শতাংশ। এ অপরাধ জরিপ প্রতি বছর অনুষ্ঠিত হয়। তবে এবারই শৈশবে নির্যাতনের বিষয়টি প্রশ্নপত্রে উল্লেখ করা হয়েছে।

গবেষণা মতে ১৬-১৯ বছর বয়সী ৫ লাখ ৫৭ হাজার নারী ও একই বয়সী ১ লাখ ২ হাজার পুরুষ ছোটবেলায় ধর্ষণ বা বলৎকারের শিকার হয়েছেন। ওএনএস’র অপরাধ পরিসংখ্যান ও বিশ্লেষণ বিভাগের জন ফ্ল্যাটলি বলেন ইংল্যান্ড ও ওয়েলসের পুলিশ বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে শিশু যৌন নির্যাতনের ক্রমবর্ধমান অভিযোগ পাচ্ছে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে প্রাপ্ত বয়স্করা বহু বছর পর শৈশবে যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ দায়ের করছেন। এ কারণে বার্ষিক জরিপে প্রাপ্তবয়স্কদের শৈশবকালীন যৌন নির্যাতনের প্রশ্ন জিজ্ঞেস করায় আরও স্পষ্ট চিত্র উঠে এল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026